পুবের কলম, ওয়েবডেস্ক: চণ্ডীগড় মেয়র নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে মোক্ষম ধাক্কা খেয়েছে বিজেপি। বুধবার দিল্লি বিধানসভায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন। ভগবদ্গীতার উদ্ধৃতি দিয়ে কেজরিওয়াল বলেন ভগবান নিজে হস্তক্ষেপ করে বিজেপির ‘অধর্ম ‘ শেষ করেছেন।
আরও পড়ুন:
সুপ্রিম কোর্ট এবং ভারতের প্রধান বিচারপতিকে ধন্যবাদ জানিয়ে বিধানসভায় দাঁড়িয়ে কেজরি বলেন, ‘সুপ্রিম কোর্টের এই রায় দেশের গণতন্ত্রকে রক্ষা করেছে। মনে হয়েছিল যেন ঈশ্বর নিজে প্রধান বিচারপতির মাধ্যমে বলছেন।
’আরও পড়ুন:
কেজরিওয়াল আরও বলেন, গেরুয়া দল বিজেপি ভয়ে জেতার জন্য যা খুশি করতে পারে। সেখানে ন্যায়-নীতির কোনও জায়গা নেই। ক্ষমতার অপব্যাবহার করে ভয় ও লোভ দেখিয়ে অন্যের দল ভেঙে দেওয়া বিজেপির সংস্কৃতিতে পরিণত হয়েছে বলে কেজরির অভিযোগ। কৃষকদের বিক্ষোভ নিয়ে বিজেপিকে কটাক্ষ করে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, আন্দোলনকারী কৃষকদের দিল্লিতে পৌঁছতে দিচ্ছে না। কেন কৃষকদের দিল্লিতে আসতে দেওয়া হচ্ছে না ? কেন তাদের কথা শোনা হচ্ছে না?