আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: রাজ্যপাল লা গণেশনের আমন্ত্রণে এবার চেন্নাই পাড়ি দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কোনও রাজনৈতিক কর্মসূচি নয়, একান্ত টক পারিবারিক অনুষ্ঠানেই যোগদান করতেই মুখ্যমন্ত্রীর চেন্নাই যাত্রা বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন:
কালীপুজোর দিন মুখ্যমন্ত্রীর বাড়িতে আমন্ত্রিত ছিলেন রাজ্যপাল। সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনাড়ম্বর জীবনযাপনও গণেশনকে যুগপৎ মুগ্ধ ও বিস্মিত করে। এত ছোট ঘরে কি করে থাকেন মমতা সেই কথাও মুখ ফুটে বলে দেন।
সেইদিনই চেন্নাইতে পারিবারিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানান। আমন্ত্রণ গ্রহণ করেই চেন্নাই যাত্রা মুখ্যমন্ত্রীর।আরও পড়ুন:
রাজ্যপাল, নিজের দাদার জন্মদিনের অনুষ্ঠানে যেতে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানান। গণেশনের সেই অনুরোধে সাড়া দিয়েছেন মুখ্যমন্ত্রী। ৩ তারিখের অনুষ্ঠানে যোগ দিতে তাই এক দিন আগেই চেন্নাই পাড়ি দিচ্ছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: