পুবের কলম ওয়েবডেস্কঃ মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার প্রধান বিল নেলসনের দাবি, মহাকাশে সামরিক অভিযান চালিয়ে ভবিষ্যতে চাঁদ দখল করবে চিন। তবে নাসা প্রধানের এমন মন্ত্যবকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে উড়িয়ে দিয়েছেন চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান।
আরও পড়ুন:
নাসা প্রধান বিল নেলসন বলেন, চিনের মহাকাশ নিয়ে যে লক্ষ্য, সেটি নিয়ে আমেরিকা শঙ্কিত। তিনি বলেন, ‘আমাদের অবশ্যই চিন্তিত হতে হবে, কারণ একদিন চিন চাঁদে অবতরণ করে বলবে, এটি এখন আমাদের এবং তোমরা বের হয়ে যাও।’ চিন গত দশকে তাদের মহাকাশে যাওয়া আসা বাড়িয়ে দিয়েছে।
চাঁদ নিয়ে গবেষণাও বাড়িয়েছে তারা।আরও পড়ুন:
২০১৩ সালে তারা চাঁদে মনুষ্যবিহীন প্রথম অভিযান পরিচালনা করে। এখন চাঁদের দক্ষিণ পোলে আরও একটি মনুষ্যবিহীন অভিযান চালানোর পরিকল্পনা করছে তারা। তাছাড়া চাঁদে মানুষকে পৌঁছে দেওয়ার মতো শক্তিশালী রকেটও তৈরি করছে চিন। চাঁদের পাশাপাশি মঙ্গল গ্রহতেও চিনের নজর রয়েছে। চিন অন্যদের কাছ থেকে স্পেস প্রযুক্তি চুরি করেছে বলে দাবি নাসার।