আইভি আদক, হাওড়াঃ স্কুলের অ্যাকোয়াগার্ডে জল খেতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হল একটি চতুর্থ শ্রেণীর ছাত্রী পুলিশ জানিয়েছে ওই ছাত্রীর নাম আফরিন পারভিন, বয়স নবছর। সে বাঁকড়ার মিশ্র পাড়া শিক্ষা কেন্দ্রে চতুর্থ শ্রেণীতে পড়ে এদিন দুপুর ১২ টার সময় স্কুলের অ্যাকোয়াগার্ডে জল খেতে গিয়ে সে বিদ্যুৎপৃষ্ট হয়
আরও পড়ুন:
তাকে আশংজনক অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে সূত্রের খবর, স্কুল পানীয় জল আনতে গিয়ে ফিল্টার মেশিন থেকে তড়িৎাহত হয় ওই ছাত্রী আহত ছাত্রীর নাম আফরিন পারভিন ক্লাস ফোরের পড়ুয়া সে। গোটা ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। কি ভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল তা জানতে শুরু হয়েছে তদন্ত। মাত্র ক্লাস ফোরের একজন পড়ুয়া চলে গেল জল আনতে, সেখানে কোন অ্যাটেনডেণ্ট কেন ছিলনা স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।