পুবের কলম, ওয়েবডেস্ক:  দুর্ঘটনায় গুরুতর আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,  আনা হয় SSKM-এ। কপালে চোট লেগেছে তাঁর। রক্তক্ষরণ হচ্ছে। বাড়িতে হাঁটতে গিয়ে তিনি পড়ে গিয়ে আহত হয়েছেন বলে খবর।

তৃণমূল সূত্রে জানা খবর, বৃহস্পতিবার কালীঘাটের বাসভবন চত্বরে হাঁটছিলেন মুখ্যমন্ত্রী মমতা। সেই সময়েই হঠাৎ কোনও ভাবে পড়ে যান তিনি।  ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, তাঁর কপাল ফেটে রক্ত বের হতে থাকে। সঙ্গে সঙ্গেই তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।