পুবের কলম,ওয়েবডেস্ক: প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ সংসদে রাহুল। কল্পনামাফিক মণিপুর প্রসঙ্গে রীতিমতো তেড়েফুঁড়ে উঠে লাগাতার তোপ দাগেন কংগ্রেস নেতা। সংশ্লিষ্ট রাজ্যেকে নিয়ে মোদির ‘মৌন ব্রত’ কে আক্রমণ শানিয়ে রাহুল এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে রাবণের তুলনা করেছেন।  রাহুল বলেন, লঙ্কায় আগুন হনুমান লাগায়নি।
রাবণের অহঙ্কারই সেই আগুন লাগিয়েছিল। তিনি তোপ দেগে বলেন, গোটা দেশে কেরোসিন ছড়াচ্ছেন মোদি। রাহুল প্রধানমন্ত্রীকে নিশানা করে বলেন, আমি মণিপুরে গিয়েছি, প্রধানমন্ত্রী যাননি। ভারতের সেনা একদিনে মণিপুরে শান্তি ফেরাতে পারে’ . আপনি ভারত মাতার রক্ষাকর্তা নয়, ভারত মাতার হত্যাকারী’ ।
প্রধানমন্ত্রী মণিপুরে যেতে পারেন না কারণ তিনি সেখানে দেশের হত্যা করেছেন, ভারতমাতার হত্যা করেছেন’।রাবণ দুজনের কথা শুন্ত মেঘ্নাদ এবং কুম্ভকর্ণ। সেরকম মোদি  দুজনের কথা শোনেন, অমিত শাহ এবং আদানি। লঙ্কা ধ্বংস হনুমান করেনি রাবণের  হংকার করেছিল’। https://twitter.com/ANI/status/1689173362432692224?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1689173362432692224%7Ctwgr%5E09895eaa2e0f508ded8887d71e8052c8d384f215%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.etvbharat.com%2Fbengali%2Fwest-bengal%2Fbharat%2Frahul-gandhi-says-bjp-murdered-bharatmata-in-manipur%2Fwb20230809125102942942367