সাহিন হোসেন, সাগরদিঘি, মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের সাগরদিঘির কাবিলপুর বটতলায় করোনা সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় শুক্রবার। এদিন একটি পথসভার মধ্য দিয়ে কাবিলপুরবাসীকে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হয়। পথ চলতি সাধারণ নাগরিককে করোনা সচেতন করতে উদ্যোগটি আয়োজন করে তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্ট।
আরও পড়ুন:
শিবিরে উপস্থিত ছিলেন কাবিলপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, মুর্শিদ সারওয়ার জাহান বাবু, ওবায়দুর রহমান, দেবজ্যোতি রায়, আব্দুর রউফ, ট্রাস্টের সভাপতি ইফতিকার আলম, মোঃ ইমরান হোসেন, রহমতুল্লাহ,তৌহিদুল ইসলাম প্ৰমুখ।
আরও পড়ুন:
বক্তারা টোটো চালক, অটো চালক এবং সকল ব্যবসায়ীদের মাস্ক পরার কথা বলেন। পাশাপাশি স্যানিটাইজার ব্যবহার ও বার বার সাবান দিয়ে হাত ধোয়ার জন্য আবেদন জানান। আয়োজকরা এদিন প্রায় ৫০০ জন পথচলতি মানুষকে মাস্ক তুলে দেন ।