পুবের কলম, ওয়েবডেস্ক: ২০২০ তে প্রথম শুরু হয় করোনা ভাইরাসের প্রকোপ আর এই Pandemic Situation। যার জেরে আমাদের জীবন যাত্রা পুরোপুরিভাবে অচল হয়ে পড়ে এবং আমরা আমাদের অনেক কাছের ও দূরের আপনজনকে হারাই,যা এই ২০২১ এসেও আমাদের জীবন যাত্রাকে অনেকাংশে অচল করে রেখেছে। তবুও সব কিছুর পরেও আমাদের প্রত্যেককে ঘুরে দাঁড়াতে হয়, এইটা যে জীবন। নাহলে যে জীবনটাই থেমে যাবে। তাই পিছিয়ে নেই, ‘বন্ধু চল বোহেমিয়ান’।

মানুষের পাশে তারা ছিলেন, আছেন, আর থাকবেন। এই ইচ্ছাকে সঙ্গীকে করে বেরিয়ে পড়েছিলেন এই গ্রুপের সদস্য, সদস্যরা।

করোনা সংকটে ঘুরে দাঁড়ানোর ইচ্ছে নিয়ে মানুষের পাশে ‘বন্ধু চল বোহেমিয়ান’


সম্প্রতি নদিয়ার একটি ইটভাটার শিশুদের জন্য প্রয়োজনীয় জিনিস ও খাদ্য সামগ্রী দেওয়া আর ইয়াসের দাপটে ক্ষতিগ্রস্ত দক্ষিণ ২৪ পরগণায় নামখানায় ২৫০ জনকে জামা, কাপড় ও Dry Food দিয়ে সাহায্য করা।
গত ১২ জুলাই রথযাত্রার দিন ‘বন্ধু চল বোহেমিয়ান’ এর অ্যাডমিন পিয়ালী নস্কর ও তার আরও ১৫ জন সদস্য/সদস্যাকে নিয়ে পৌঁছে গিয়েছিলেন মধ্যমগ্রাম সংলগ্ন "গৌরাঙ্গ গৌরীয় এক মহিলা অনাথ আশ্রমে। সেখানে ৬০জন ছোট-বড় মেয়ের জন্য খাদ্য সামগ্রী, নিত্য প্রয়োজনীয় জিনিস এবং মধ্যাহ্নভোজ নিয়ে ওই আশ্রমের ছোট-বড় সকলের মুখে হাসি ফোটাতে, এবং তাদের সঙ্গে ওই বিশেষ দিনটাতে একটু সময় কাটাতে ছিলেন সকলেই।


'''বন্ধু চল বোহেমিয়ান" পরিবারের পক্ষ থেকে ওই ছোট ছোট বাচ্চাদের দেওয়া হয়েছে খাদ্য সামগ্রী, চাল, ডাল, আলু সয়াবিন, ছোলা, মুড়ি, বিস্কুট, লজেন্স, আম। এছাড়াও দেওয়া হয়েছে স্যানিটারি প্যাড, মাস্ক, সাবান, শ্যাম্পু।

করোনা সংকটে ঘুরে দাঁড়ানোর ইচ্ছে নিয়ে মানুষের পাশে ‘বন্ধু চল বোহেমিয়ান’


নিরামিষ মধ্যাহ্নভোজের তালিকায় নিরামিষ ভাত, ছোলাকচুশাক, মোচারঘন্ট, বিভিন্ন ভাজা, লাউডাল, পটলপোস্ত, পনিরের তরকারি, চাটনি, পায়েস, মিষ্টি, মালপোয়াস।

করোনা সংকটে ঘুরে দাঁড়ানোর ইচ্ছে নিয়ে মানুষের পাশে ‘বন্ধু চল বোহেমিয়ান’


বন্ধু বোহেমিয়ান অ্যাডমিন পিয়ালী নস্কর জানিয়েছেন, সকলের দুঃখ হয়তো একসঙ্গে দূর করা যাবে না, তবে মানুষের জন্য কিছু করার তাগিদ নিয়ে তিনি ও তার গ্রুপের সদস্য, সদস্যরা সাধ্যমতো এইভাবেই আগামী দিনে যতজনের পাশে দাঁড়ানো যায় সেই চেষ্টা করবেন। তবে আরও মানুষ এগিয়ে এলে আরও ভালো লাগবে।
বন্ধু চল বোহেমিয়ানের অন্যান্য সদস্যরা হলেন মিমো, অমিতাভ দাশগুপ্ত, কুহেলী নস্কর, দ্রিমিতা সরকার, সঙ্গীতা দাস, দিপাঞ্জন সরকার, পায়েল হালদার, রিয়াঙ্কা নস্কর দত্ত, শ্রেষ্ঠা দাস, শুভজিৎ নস্কর, আকাশ সরদার, অনিতা প্রসাদ, কিরণ বিশ্বাস, ডা. মিলন মন্ডল, অমিতাভ দে, সায়ন ত্রিপাঠী প্রমুখ।