১২ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘চিনা ল্যাব থেকে ছড়িয়েছে করোনা’

পুবের কলম ওয়েবডেস্ক: করোনা ভাইরাসের উৎস নিয়ে দুনিয়ায় কম আলোচনা হয়নি। এবার মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই)  পরিচালক ক্রিস্টোফার রে বলেছেন, চিনের কাঁচাবাজার থেকে নয়, সম্ভবত দেশটির সরকার নিয়ন্ত্রিত ল্যাব থেকেই ছড়িয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। তিনি বলেন, ‘এফবিআই বেশ কিছুদিন ধরে তদন্ত করে দেখেছে যে মহামারির উৎস ল্যাব থেকে হওয়ার সম্ভাবনা বেশি।

কিন্তু চিন বিষয়টি মানতে নারাজ। এই অভিযোগ অস্বীকার করে তারা দাবি করছে, উহানের ল্যাব থেকে করোনা ছড়ায়নি এবং এফবিআইয়ের দাবি মানহানিকর।’ এফবিআইয়ের এই কর্মকর্তার মন্তব্যের একদিন আগেই চিনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ‘কোভিডের উৎস’ নিয়ে বেজিংকে আরও সৎ হওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন: দেশে করোনা রোগীর সংখ্যা ৩ হাজারের কাছে, বাড়ছে মৃত্যুও

সাক্ষাৎকারে ক্রিস্টোফার রে বলেন, ‘বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারির উৎস শনাক্তের চেষ্টা ব্যর্থ করার পাশাপাশি অস্পষ্ট বার্তা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছে চিন।’ কিছু গবেষণায় দাবি, প্রাণী থেকে ভাইরাস চিনের উহান শহরের বাসিন্দাদের মধ্যে ছড়ায়। উহানের সামুদ্রিক অথবা বন্যপ্রাণীর বাজার থেকে ভাইরাস ছড়িয়ে থাকতে পারে।

আরও পড়ুন: কলকাতায় আক্রান্ত আরও ২, রাজ্যে করোনা পজিটিভ ১৮

আরও পড়ুন: কোভিডের পর এবার রহস্যময় নিউমোনিয়া চিনে
ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বাংলাদেশে আজ জাতীয় নির্বাচন ও সংবিধান সংস্কারের গণভোট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘চিনা ল্যাব থেকে ছড়িয়েছে করোনা’

আপডেট : ১ মার্চ ২০২৩, বুধবার