পুবের কলম, ওয়েবডেস্ক: ত্রিকূট পাহাড়ে রোপওয়ে দুর্ঘটনায় প্রাণ কেড়ে নিল আরও এক পর্যটকের। উদ্ধারকাজ চলার সময় রোপওয়ে থেকে পড়ে গিয়ে আহত হন যাত্রী। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তার মৃত্যু হয়েছে বলে জানান। এই নিয়ে মোট চারজন পর্যটকের মৃত্যু হল। আটকে পড়া সব পর্যটকদের উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
আরও পড়ুন:
আজ, মঙ্গলবার ফের উদ্দারকাজ শুরু হয়। গত কাল থেকেই বায়ুসেনা কপ্টার দিয়ে উদ্ধারকার্য চালাচ্ছিল। সেই উদ্ধারকার্য চলাকালীন কপ্টার থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় এক পর্যটকের। মোট ৪৮ ঘন্টা উদ্ধারকার্য চালানোর পর আটকে থাকা সব পর্যটককে উদ্ধার করা সম্ভব হল। সোমবার রাত হয়ে যাওয়ায় উদ্ধার কাজ বন্ধ হয়ে যায়।
এছাড়াও প্রচণ্ড ঝোড়ো হাওয়ার কারণে উদ্ধার চালাতে সমস্যায় পড়তে হয় বায়ুসেনাকে। সোমবার সন্ধ্যে পর্যন্ত ৩২ জনকে উদ্ধার কর সম্ভব হয়েছিল৷ বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি উদ্ধারকাজে যোগ দেয় বায়ুসেনা।আরও পড়ুন:
সোমবার সকালে MI-17 এবং MI-17 V5 হেলিকপ্টারের সাহায্যে বায়ুসেনার গরুড় কমান্ডোর একটি দল ৩২ জনকে উদ্ধার করে।
আরও পড়ুন:
উল্লেখ্য, রবিবার ঝাড়খণ্ডের ত্রিকূট পাহাড়ে ঝুলন্ত অবস্থায় রোপওয়ের কয়েকটি ট্রলি পরস্পরের সঙ্গে ধাক্কা খায়৷ যার ফলে সেখানকার পুরো রোপওয়ে পরিবহণ ব্যবস্থায় ক্ষতিগ্রস্থ হয়৷ মাঝপথেই বন্ধ হয়ে যায় রোপওয়ে ট্রলি চলাচল৷ আর তার জেরেই ঝুলন্ত রোপওয়ে ট্রলিতে ত্রিকূট পাহাড়ের মাঝে আটকে পড়েন পর্যটকরা। পর পর ১২টি ট্রলি আটকে যায়। মোট ৪৮ জন পর্যটক আটকে পড়েন।
আরও পড়ুন: