০৮ মার্চ ২০২৬, রবিবার, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শক্তি বাড়িয়ে আজই ‘ওমান’ উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় শাহিন, ভারী বৃষ্টির কবলে কেরল

পুবের কলম, ওয়েবডেস্কঃ দেশে করোনার জের অব্যাহত, তার মধ্যে ফের উপকূলে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় শাহিন। ক্রমশই ওমান উপকূলের দিকে এগোচ্ছে এই ঘূর্ণিঝড়। তার জেরে ইতিমধ্যেই ভারী বৃষ্টি শুরু হয়েছে কেরলে। মঙ্গলবার পর্যন্ত এই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি হয়েছে কোট্টায়াম, ইদুক্কি সহ মাল্লাপ্পুরম, কোঝিকোড় একাধিক জেলায়। ঘূর্ণিঝড়ের শাহিনের প্রবল তাণ্ডবে আগামী তিনদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দেশের পশ্চিম অংশে। যতই ঘূর্ণিঝড় শাহিন তার দাপট বাড়াবে ততই বৃষ্টিপাত বাড়বে তামিলনাড়ু, কেরল ও কর্ণাটকের উপকূলবর্তী এলাকায়। অন্যদিকে মহারাষ্ট্র ও গোয়াতেও আগামী ৬ তারিখ পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। এদিকে, ভারী বৃষ্টির জেরে উত্তর কেরল। একাধিক জায়গায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। কাসারগড়ে ধস নেমেছে। কোজিকোড় ও ওয়েনাডে শনিবার থেকে বন্ধ একাধিক রাস্তা। সাইক্লোন গুলাবের ঝাপটাই ৩০ সেপ্টেম্বর আরব উপকূলে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। আজই ওমান উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় শাহিন। এই সময়ে ঝড়ের গতিবেগ থাকবে প্রতি ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিমি।  তার সেটি আবার শক্তি বাড়িয়ে পাকিস্তানের দিকে এগোবে।

অন্যদিকে এখনও রেহাই পায়নি পশ্চিমবঙ্গও। রবিবার বজ্রবিদ্যুৎ সহ একাধিক জায়গায় বৃষ্টি হয়েছে। আগামী দু’দিন পশ্চিমবঙ্গ, বিহার, অসমেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

সর্বধিক পাঠিত

হরমুজ প্রণালী খোলা, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য নয় : ইরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শক্তি বাড়িয়ে আজই ‘ওমান’ উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় শাহিন, ভারী বৃষ্টির কবলে কেরল

আপডেট : ৪ অক্টোবর ২০২১, সোমবার