পুবের কলম ওয়েবডেস্কঃব্রিটেনে চলছে তীব্র দাবদাহ। এই তাপপ্রবাহ থেকে বাঁচতে সব ধর্মের মানুষের জন্য মসজিদ খুলে দেওয়ার ঘোষণা করেছে উত্তর-পশ্চিম ব্রিটেনের কয়েকটি মসজিদ। মসজিদ কর্তৃপক্ষ মনে করছে, এতে আশ্রয়হীনদের পাশাপাশি পথিকরাও গরমের তীব্রতা থেকে আত্মরক্ষার সুযোগ পাবেন। এই উদ্যোগের মাধ্যমে সামাজিক স্তরে সম্প্রীতির বার্তাও দিল মসজিদগুলি। চলতি সপ্তাহে উচ্চ তাপমাত্রার কারণে ব্রিটেনের স্বাস্থ্য নিরাপত্তা বিভাগ রেড অ্যালার্ট জারি করে।
যেসব মসজিদ সাধারণ মানুষের জন্য দরজা খুলে দেওয়ার ঘোষণা করেছে তাদের একটি হল ম্যানচেস্টারের লংসাইটে অবস্থিত মক্কি মসজিদ। মসজিদ দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত উন্মুক্ত রাখার ঘোষণা করা হয়েছে। শীততাপ নিয়ন্ত্রিত মসজিদে আশ্রয় গ্রহণকারীদের জন্য ঠান্ডা পানিরও ব্যবস্থা করা হয়েছে। মসজিদের এক মুখপাত্র লেখেন, ‘এটাকে আমরা দায়িত্বপালন হিসেবে দেখি। ইসলাম প্রতিবেশীদের পাশে থাকার তাগিদ দিয়েছে। বিশেষত কঠিন সময়ে। ‘দাবদাহ সবার জন্য, দ্বার খুলল ব্রিটেনের মসজিদ
ইমামা খাতুন
প্রকাশিত:
২১ জুলাই ২০২২, ০৮:৪৭
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ