০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘ইসরাইলের মৃত্যু হোক’ স্লোগান উঠল বাহরাইনে

পুবের কলম ওয়েব ডেস্কঃ ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের সফরের প্রতিবাদে রাস্তায় নেমেছে বাহরাইনের নাগরিকরা। ২ ডিসেম্বর, শুক্রবার বিক্ষোভকারীরা বাহরাইনের বিভিন্ন এলাকায় জড়ো হয়ে ‘ইসরাইলের মৃত্যু’ স্লোগান দেয়। রবিবার আইজ্যাক হারজগের বাহরাইন সফরের কথা। তিনিই হবেন উপসাগরীয় দেশটি সফর করা প্রথম ইসরাইলি প্রেসিডেন্ট। তার সফরের আগেই বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা উত্তোলন করেছে এবং ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের দখলদারির নিন্দা জানিয়ে স্লোগান দেয়। হারজগের সফরে বাহরাইনবাসী তাদের অসম্মতির বিষয়টি প্রকাশেই বিক্ষোভ করেছে। এদিকে ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিককরণের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতেও একটি ক্যাম্পেইন শুরু করেছে অ্যাক্টিভিস্টরা। সেখানে হারজগকে ‘অপরাধী’ বলে অভিহিত করা হচ্ছে। ইসরাইলের চ্যানেল থার্টিনের খবরে বলা হয়েছে, হারজগ ৪ ডিসেম্বর বাহরাইন যাবেন। তিনি বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফা, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশটির ইহুদি সম্প্রদায়ের সদস্যদের সাথে বৈঠক করবেন। বৈঠকে উভয় দেশের সম্পর্ক জোরদার করা এবং সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করবেন। উল্লেখ্য, ২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ‘আব্রাহাম অ্যাকর্ডস’ এর অধীনে ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি করে সংযুক্ত আরব আমিরশাহী এবং বাহরাইন। পরবর্তীতে সুদান এবং মরক্কোও একই পথ অনুসরণ করে ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে। এ নিয়ে আরবদের মনে ক্ষোভ জন্মালে তারা পথে নেমে বিভিন্ন সময়ে প্রতিবাদ করে।

আরও পড়ুন: গাজা যুদ্ধ, ইরান হামলা: ইসরাইলের পাশে ছিল ৬ আরব দেশ

আরও পড়ুন: কুরআনের সম্মান রক্ষায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক
ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

‘এখন শুধু নাম বাদ যাচ্ছে, ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের রাজ্যছাড়া করব’, হুঙ্কার অমিত শাহের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘ইসরাইলের মৃত্যু হোক’ স্লোগান উঠল বাহরাইনে

আপডেট : ৫ ডিসেম্বর ২০২২, সোমবার