২৭ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ১৫০০ পাতার চার্জশিট পেশ দিল্লি পুলিশের, খারিজ পকসো মামলা

পুবের কলম, ওয়েবডেস্ক: বিজেপি সাংসদ তথা জাতীয় কুস্তি ফেডারেশনের প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ১৫০০ পাতার চার্জশিট দাখিল করল দিল্লি পুলিশ। আর তার মধ্যেই ব্রিজভূষণের বাসভবনের সামনে কড়া নিরাপত্তায় মুড়ে দেওয়া হল প্রশাসনের তরফে। চার্জশিটে ব্রিজভূষণের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৩৫৪ডি, ৩৫৪এ ধারায় অভিযোগ দায়ের করেছে দিল্লি পুলিশ। জানা গিয়েছে, ব্রিজভূষণের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করতে প্রায় ১৮০ জনকে জেরা করা হয়েছে। এদিকে ব্রিজভূষণের বিরুদ্ধে পকসো আইনে দায়ের হওয়া অভিযোগ খারিজ করে ব্রিজভূষণকে ক্লিনচিট দিয়েছে দিল্লি পুলিশ। পকসো মামলা বাতিল করার ক্ষেত্রে ক্যান্সেলেশন রিপোর্ট পেশ করেছে দিল্লি পুলিশ। সেই রিপোর্ট ৫৫২ পাতার।

ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জশিটে যে ধারাগুলি উল্লেখ করা হয়েছে তা হলঃ
ধারা ৩৫৪- জোর করে মহিলার শ্লীলতাহানির চেষ্টা করা। (এক্ষেত্রে শাস্তি হিসেবে একবছর থেকে পাঁচবছর পর্যন্ত জেল ও সেইসঙ্গে জরিমানা। এটি একটি আমলযোগ্য এবং জামিন অযোগ্য অপরাধ।)
ধারা ৩৫৪-৪ডি- একজন মহিলাকে তার অনুমতি ছাড়া বার বার তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা।
(এক্ষেত্রে শাস্তি হতে পারে তিনবছরের কারাদণ্ড ও জরিমানা। সর্বোচ্চ শাস্তি পাঁচবছর ও সেইসঙ্গে জরিমানা ধার্য করা হবে)
ধারা ৩৫৪ এ- যৌন হয়রানি, মহিলাদের বিরুদ্ধে অশালীন মন্তব্য।
(যে কোন ব্যক্তি নির্দিষ্ট অপরাধ করলে তাকে তিন বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড, বা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।)
ধারা ৫০৬ (১) এবং ১০৯ ধারা ও ৩৫৪ এ ধারার অধীনে ভারতীয় কুস্তি ফেডারেশনের সহকারি সচিব বিনোদ তোমরের বিরুদ্ধেও চার্জশিট দাখিল করেছে দিল্লি পুলিশ।

আরও পড়ুন: নাবালিকাকে যৌন হেনস্থা মামলায় ব্রিজভূষণ শরণ সিংকে ক্লিনচিট দিল্লি পুলিশের

আরও পড়ুন: পকসো  মামলায় অভিযুক্তকে ২০ বছর সশ্রম কারাদণ্ডের  নির্দেশ ডায়মন্ড হারবার সেশন আদালতের

সর্বধিক পাঠিত

“আমি দুর্নীতি করিনি, আমি কেবল সততা অর্জন করেছি”: আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়লেন কেজরিওয়াল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ১৫০০ পাতার চার্জশিট পেশ দিল্লি পুলিশের, খারিজ পকসো মামলা

আপডেট : ১৫ জুন ২০২৩, বৃহস্পতিবার