মোক্তার হোসেন মন্ডল: সুপ্রিম কোর্ট আগামী ১৯ সেপ্টেম্বর জামিন আবেদনের শুনানি করবে উমর খালিদ, শারজিল ইমাম ও গুলফিশা ফাতিমাদের (Delhi riots)। রাজধানী দিল্লিতে ২০২০ সালের ফেব্রুয়ারির দাঙ্গার ষড়যন্ত্রের অভিযোগে দায়ের হওয়া ইউএপিএ মামলায় হাইকোর্ট থেকে কোনো স্বস্তি না পাওয়ার পর তারা সুপ্রিম কোর্টে আবেদন করেন।
আরও পড়ুন:
বিচারপতি অরবিন্দ কুমার ও এন ভি আঞ্জারিয়ার বেঞ্চ ওই জামিন আবেদন শুনবেন বলে জানা গেছে। খালিদ, ইমাম ও ফাতিমা ২ সেপ্টেম্বর দিল্লি হাই কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করেছেন।
আরও পড়ুন:
হাই কোর্ট ওই মামলায় খালিদ ও শারজিল ইমামসহ নয়জনের জামিন আবেদন খারিজ করে দেয়।
আদালত বলেছিল, নাগরিকদের বিক্ষোভ বা প্রতিবাদের নামে ষড়যন্ত্রমূলক সহিংসতা (Delhi riots) কোনোভাবেই অনুমোদিত হতে পারে না। যাদের আবেদন খারিজ হয়েছে তারা হলেন— খালিদ, ইমাম, ফাতিমা, মোহাম্মদ সেলিম খান, শিফা উর রহমান, আথার খান, মীরান হায়দার, আব্দুল খালিদ সাইফি ও শাদাব আহমেদ।আরও পড়ুন:
আরেক অভিযুক্ত তসলিম আহমেদের জামিন আবেদনও ২ সেপ্টেম্বর হাই কোর্টের অন্য একটি বেঞ্চ খারিজ করে।
আরও পড়ুন:
আদালত জানিয়েছে, সংবিধান নাগরিকদের শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরস্ত্র অবস্থায় প্রতিবাদ করার অধিকার দিয়েছে, তবে সেটি অবশ্যই আইনের সীমার মধ্যে হতে হবে।
আরও পড়ুন:
খালিদ, ইমামসহ অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, তারা ২০২০ সালের ফেব্রুয়ারির দাঙ্গার “মূল হোতা”।
ওই দাঙ্গায় ৫৩ জন নিহত ও ৭০০ জনের বেশি আহত হন। সহিংসতা শুরু হয়েছিল সিএএ ও এনআরসি বিরোধী আন্দোলনের সময়।আরও পড়ুন:
এই মামলার অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করেছেন। তারা ২০২০ সাল থেকে কারাগারে আটক আছেন। ট্রায়াল কোর্ট জামিন না দেওয়ার পর তারা হাই কোর্টে গিয়েছিলেন, তবে সেখান থেকেও জামিন পাননি।