পুবের কলম, ওয়েব ডেস্ক: ফের পিছিয়ে গেল শুনানি। এখনই জামিন পাচ্ছেন না উমর খালিদ, শার্জিল ইমামরা। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২২ সেপ্টেম্বর। উল্লেখ্য, ২০২০ সালে দিল্লি হিংসার ঘটনায় সরাসরি যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় উমর খালিদদের।
আরও পড়ুন:
কেটে গেছে ৫ টি বসন্ত !
এখনও অন্ধকার কুঠুরিতে তপ্ত শ্বাস ফেলছে উমর খালিদ, শারজিল ইমাম এবং আরও সাত অভিযুক্ত। জেল-মুক্তি দূর অস্ত, সামান্য জামিন চাইতে গেলেও সহ্য করতে হয় একরাশ তুচ্ছ-তাচ্ছিল্য। একসময়ের মেধা পড়ুয়াদের ভবিষ্যৎ এখন জেলের 'অন্ধকার কুঠুরি'। এই আবহে জেলবন্দি উমরদের মুক্তির দাবিতে 'ফ্রিডম- মার্চের' আয়োজনও করে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ছাত্র ইউনিয়ন। শনিবার সিএএ বিরোধী কর্মীদের জন্য সংহতি প্রকাশ করে "স্বাধীনতা মার্চ" আয়োজন করেন তারা। আশা রেখেছিল আজ জামিন মিলবে তাঁদের। তবে আশা ভেঙে আজও জামিন মেলেনি।আরও পড়ুন:
এই প্রেক্ষিতে নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন জানান, আর কত দিন কারাবন্দি থাকবেন উমররা। জীবনের মুল্যবান ৫ টি বছর বিনা বিচারে জেলে ধুকছেন ওনারা। এর শেষ কোথায়? ভারতের বিচার-ব্যবস্থা এত ঠুনকোতো নয়।