পুবের কলম ওয়েবডেস্ক : সম্প্রতি সিঙ্গাপুরে ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফস(সিডিএস) অনিল চৌহানের মন্তব্যের প্রেক্ষিতে অপারেশন সিঁদুর নিয়ে সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের দাবি আরও জোরালো হয়ে উঠেছে। যেখানে ভারত সরকারের মন্ত্রীরা এবং সেনাপ্রধান পর্যন্ত অপারেশন সিঁদুর অভিযানে ভারতের কোনও ক্ষতি হয়নি বলে দাবি করে আসছিলেন সেখানে সিডিএস স্বীকার করেছেন যে, ওই অভিযান চালানোর সময়ে পাকিস্তানি বাহিনীর হাতে ভারতের যুদ্ধবিমান ভূপাতিত হয়ে ধ্বংস হয়েছে। অবশ্য ক'টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বা কেউ মারা গিয়েছে কিনা তা স্পষ্ট করে বলেননি তিনি। বিরোধী দলগুলির পক্ষ থেকে বলা হচ্ছে, যে কোনও যুদ্ধে বা সেনা অভিযানে দু' পক্ষেরই কিছু ক্ষতি হওয়া স্বাভাবিক। কারও বেশি হতে পারে, কোনও পক্ষের কম ক্ষতি হতে পারে। মনে রাখতে হবে, সমস্ত বিরোধী দল একবাক্যে এই অভিযানকে সমর্থন করেছিল।
সেই অর্থে এই সেনা অভিযান ছিল পাকিস্তান বনাম গোটা ভারতের তরফে সেনা অভিযান। তাই অভিযানের খুঁটিনাটি জানার অধিকার রয়েছে সংসদে প্রতিনিধিত্বকারী সব দলেরই। জেনারেল চৌহান বলেছেন, ট্যাক্টিক্যাল এরর( কৌশলগত ভুল) হয়েছিল এবং তা তৎক্ষনাৎ শুধরে নেওয়া হয়। এর আগে ভারতীয় বিমানবাহিনীর এয়ার অপারেশন এর অধিকর্তা এ কে ভার্তি স্বীকার করেছিলেন যে, কোনও সংঘাতে ক্ষতি হতেই পারে। তবে বিমানবাহিনীর সব পাইলট নিরাপদে দেশে ফিরে এসেছেন। তাঁর ব্যাখ্যার সঙ্গে মিলল না সিডিএস এর বিবৃতি। অপারেশন সিঁদুর এর তিন সপ্তাহ পর সিডিএস এর বিবৃতি স্পষ্ট করে দিল যে, কেন্দ্র এই অভিযানের মহত্ব প্রচার করা ছাড়া এই নিয়ে বিশদে কিছু বলতে নারাজ। সিডিএস এর বিলম্বিত স্বীকৃতির পর এখন সমাজমাধ্যমেও নানারকম বিরূপ মন্তব্য উঠে আসছে। এসব বাঞ্ছনীয় নয়। এই কারণেই কেন্দ্রীয় সরকারের উচিত সংসদের বিশেষ অধিবেশন ডেকে বিষয়টি খোলসা করার। যে কোনও যুদ্ধে র প্রকৃতি যেমনই হোক না কেন তা জাতীয় বিষয় হিসেবেই দেখা দরকার। অপারেশন সিঁদুর ভারত-পাকিস্তান সম্পর্কে এক নতুন মাত্রা যোগ করেছে। প্রধানমন্ত্রী নিজে এই বিষয়ে টিভি-ভাষণ দিয়েছেন। সংসদ হচ্ছে দেশের সর্বোচ্চ গণতান্ত্রিক মঞ্চ। সেখানে এই বিষয়ে আলোচনা হলে সরকারের দায়বদ্ধতার প্রশ্নও উঠে আসবে। বিভিন্ন সূত্র মারফত যে সব টুকরো টুকরো খবর মিলছে, যা নিয়ে নানা জল্পনা ছড়াচ্ছে, তারও অবসান হবে সংসদ ডাকা হলে। কারণ গোটা দেশ এই অভিযানকে সমর্থন করেছে। সব দলের প্রতিনিধিরা বিদেশে গিয়ে পাকিস্তানের সন্ত্রাসবাদে ইন্ধনের বিপক্ষে সরব হয়ে প্রতিবাদ করেছেন। এমন তো নয়, এই নিয়ে বিশেষ অধিবেশন ডাকা হলে তা বেনজির কাণ্ড হবে। আগেও এমন অধিবেশন হয়েছে। তাই অপারেশন সিঁদুর নিয়ে সংসদের বিশেষ অধিবেশন ডাকা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।সিডিএস-র স্বীকারোক্তির পর সংসদের বিশেষ অধিবেশনের দাবি
চামেলি দাস
প্রকাশিত:
৩ জুন ২০২৫, ১৪:৫৮
আরও খবর
পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপের তীব্র প্রতিবাদ, উত্তাল সংসদ, মুলতুবি উভয় কক্ষের অধিবেশন
"শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয়": সংসদে অনড় বিরোধীরা
নিট-ইস্যুতে উত্তপ্ত সংসদ, চলল শাসক-বিরোধীদের স্লোগানযুদ্ধ
সংসদে আলাদা আসন, কার্যালয় পেল এনসিপিআই, লোকসভায় দলনেতা হচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়
পার্লামেন্টে মহিলা সংরক্ষণ বিল নিয়ে প্রিয়াঙ্কার ঝাঁঝালো ভাষণ, ফাঁস হয়ে গেল বিজেপির আসল পরিকল্পনা!
পার্লামেন্টে মহিলা সংরক্ষণ বিল নিয়ে প্রিয়াঙ্কার ঝাঁঝালো ভাষণ, ফাঁস হয়ে গেল বিজেপির আসল পরিকল্পনা!
‘ভারতমাতাকে বিক্রি করতে লজ্জা করল না?’ সংসদে মোদী সরকারকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর
‘ভারতমাতাকে বিক্রি করতে লজ্জা করল না?’ সংসদে মোদী সরকারকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর
সংসদে তুমুল বাকবিতণ্ডা: বিধি লঙ্ঘন-অধিবেশনে বাধার দায়ে বরখাস্ত ৮ বিরোধী সাংসদ
সংসদে তুমুল বাকবিতণ্ডা: বিধি লঙ্ঘন-অধিবেশনে বাধার দায়ে বরখাস্ত ৮ বিরোধী সাংসদ
দেশের সমস্ত স্কুলে বাধ্যতামূলক হোক ‘বন্দে মাতরম’: সংসদে জোর শওয়াল সুধা মূর্তির
দেশের সমস্ত স্কুলে বাধ্যতামূলক হোক ‘বন্দে মাতরম’: সংসদে জোর শওয়াল সুধা মূর্তির
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র