পুবের কলম প্রতিবেদক: এমবিবিএস এবং বিডিএস-এর বিভিন্ন পরীক্ষায় 'দুর্নীতি' হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে ছাত্র সংগঠন এআইডিএসও-র তরফে। এই অবস্থায় সোমবার স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে ওই সব ডাক্তারি পরীক্ষায় স্বচ্ছতা আনার জন্য দাবি জানাল এআইডিএসওর মেডিক্যাল ইউনিট।
আরও পড়ুন:
এই ছাত্র সংগঠনের এমনই বিভিন্ন অভিযোগ: রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজের বিভিন্ন সিমেস্টার এবং প্রফেশনাল পরীক্ষায়, পরীক্ষা হলের সিট অ্যারেঞ্জমেন্ট বদলে দেওয়া হচ্ছে। পরীক্ষা হলে টুকলি সাপ্লাই দেওয়া হচ্ছে, মোবাইল ফোন পৌঁছে দেওয়া হচ্ছে।
পরীক্ষা ব্যবস্থায় 'দুর্নীতি' হচ্ছে। সব মিলিয়ে পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে।আরও পড়ুন:
ফলে, ডাক্তারি শিক্ষার মান একদিকে যেমন প্রশ্নচিহ্নের মুখে, তেমনই এই ধরনের পরীক্ষা ব্যবস্থায় আগামী দিনে যে সব চিকিৎসক তৈরি হবেন, তাঁদের মান-ও প্রশ্ন চিহ্নের সম্মুখীন হবে। এমন সব অভিযোগ জানিয়ে এ দিন স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে স্মারকলিপি প্রদান করে ডাক্তারি পরীক্ষায় স্বচ্ছতার আনার দাবি জানিয়েছে এআইডিএসও-র মেডিক্যাল ইউনিট। ফাইনাল পরীক্ষার একমাস আগেও লগবুক পাননি ফাইনাল ইয়ারের অনেক পড়ুয়া, এমন অভিযোগ-ও এ দিন করেছে এই ছাত্র সংগঠন।