পুবের কলম প্রতিবেদক: স্বাস্থ্যখাতে পর্যাপ্ত বরাদ্দ বৃদ্ধির দাবি করল রাজ্যের সরকারি চিকিৎসকদের একটি সংগঠন সার্ভিস ডক্টরস ফোরাম। ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য রাজ্যের বাজেট ঘোষণার পর বৃহস্পতিবার এই সংগঠনের তরফে এমনই জানানো হয়েছে, স্বাস্থ্যখাতে ১৯৮৫১.৭৩ কোটি টাকা ব্যয় বরাদ্দের কথা বাজেট ঘোষণায় এবার জানানো হয়েছে। স্বাস্থ্যখাতে এই ব্যয় বরাদ্দ খুবই কম। এর কারণ হিসাবে এমনই জানানো হয়েছে, বর্তমানে জিএসডিপি-র মাত্র ১.১৬% এই ১৯৮৫১.৭৩ কোটি টাকা।
আরও পড়ুন:
সরকারের ঘোষিত নীতি অনুযায়ী কেন্দ্রীয় স্বাস্থ্য বাজেট হওয়ার কথা অন্তত ৩% এবং রাজ্য স্বাস্থ্য বাজেট হওয়ার কথা অন্তত ৮%।
সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক ডাক্তার সজল বিশ্বাস জানান, রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো এবং লোকবলের ঘাটতি পূরণের কোনও উল্লেখ নেই এই বাজেটে।আরও পড়ুন:
ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের এই ঘাটতি নিয়ে কীভাবে স্বাস্থ্য পরিষেবা চলবে, এই বাজেট তার দিশা দেখাতে পারেনি। কম অর্থ বরাদ্দ এবং কম লোকবল নিয়ে অধিক প্রকল্প চালাতে গিয়ে স্বাস্থ্য ব্যবস্থায় সমস্যা দেখা দেবে। ফলে, এই বাজেটের বিরোধিতা তাঁরা করছেন। একই সঙ্গে স্বাস্থ্যখাতে পর্যাপ্ত বরাদ্দ বৃদ্ধির দাবিও তাঁরা জানাচ্ছেন।