তিরুবন্তপুরম, ৩ এপ্রিল: ওয়েনাড়ে তাক লাগানো রোডশো করে মনোনয়ন জমা দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। এদিন বোন প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে কেরলে পৌঁছন রাহুল। তারপরই কংগ্রেসের কর্মসূচিতে যোগদান করেন তিনি। বিশাল রোডশো করে জমা দেন তাঁর মনোনয়ন পত্র। রোড শো ঘিরে বিপুল জন সমাবেশ দেখা গিয়েছে এদিন।

রাহুল গান্ধি জনতার উদ্দেশে বলেন, ওয়েনাড়ের জনতা তাঁর কাছে কোনও ভোটদাতা নন, তাঁর কাছে ওয়েনাড়ের মানুষ তাঁর ছোট্ট বোন প্রিয়াঙ্কার মতোই।

উল্লেখ্য, ২০১৯ লোকসভা ভোটে ওয়েনাড় কেন্দ্র থেকে লড়াই করে জয়ী হয়েছিলেন রাহুল গান্ধি। তবে আমেঠি কেন্দ্রে বিজেপির স্মৃতি ইরানির কাছে হেরে যান তিনি। এরপর ২০২৪ সালের লোকসভা ভোটে ফের একবার রাহুল আমেঠি থেকে লড়বেন, কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন।