দেবশ্রী মজুমদার, নলহাটি: অস্থায়ী চুক্তিভিত্তিক কম্পিউটার অপারেটর কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন প্রাণীমিত্রা কর্মীরা।

জানা গেছে,  বি এল ডি ও বা প্রাণী সম্পদ বিকাশ বিভাগের অধীনে কর্মরত প্রাণী মিত্রাদের মধ‍্যে থেকে অস্থায়ী চুক্তিভিত্তিক কম্পিউটার অপারেটর নিয়োগের ক্ষেত্রে কোনও পরীক্ষা ছাড়ায় একজন প্রাণী মিত্রা নিয়োগ হয়।

রূপশ্রী বন্দ‍্যোপাধ‍্যায় অভিযোগ করে বলেন, 'বছর খানেক আগে তদানীন্তন প্রাণী সম্পদ বিকাশ আধিকারিক রথীন রায়ের কাছে প্রাণীমিত্রারা কাগজপত্র জমা দেন। এক্ষেত্রে বিডিও,  বিএলডিওর উচিৎ ছিল ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা। বর্তমান প্রাণী সম্পদ বিকাশ আধিকারিক নিত‍্যলাল দাস জানান,  এব‍্যাপারে কোনও দুর্নীতি হয়নি।

একশো দিনের অস্থায়ী কাজ। এতে আবার কি দুর্নীতি থাকবে। নলহাটি দুই বিডিওকে এব‍্যাপারে ফোন করে কোনও জবাব পাওয়া যায়নি।

নলহাটি দুই ব্লকের সভাপতি বিভাস চন্দ্র  অধিকারী বলেন,  এভাবে কোনও স্বচ্ছ নিয়োগ হয় না। বিষয়টি সঠিক জায়গাতে জানাব।