পুবের কলম ওয়েব ডেস্ক:সুইডেনে তুর্কি দূতাবাসের সামনে কুরআন অবমাননার ঘটনায় ক্ষোভে ফুঁসছে মুসলিম বিশ্ব। এর প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ হচ্ছে। তারই ধারাবাহিকতায় ইন্দোনেশিয়ার জাকার্তায় সুইডিশ দূতাবাসের সামনে জড়ো হন কয়েক হাজার মানুষ। স্লোগানে স্লোগানে কুরআন অবমাননার প্রতিবাদ জানান তারা।
বিক্ষোভকারীরা বলেন, মত প্রকাশের স্বাধীনতার কথা বলে মুসলিমদের ধর্মীয় বিশ্বাসে আঘাত করেছে সুইডেন। এ সময় দেশটির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্নের দাবি জানান তারা। এক বিক্ষোভকারী বলেন, ‘সুইডিশদের আমরা থামাতে চাই। ইন্দোনেশিয়ার মাটিতে তাদের কোনও জায়গা হবে না। তাদেরকে এই দেশ থেকে চলে যেতে হবে। তারা আমাদের বিশ্বাসের ওপর আঘাত করেছে। তারা আমাদের পবিত্র গ্রন্থকে অসম্মান করেছে। আরেক বিক্ষোভকারী বলেন, ‘ইন্দোনেশিয়া সরকারকে বলতে চাই শুধু নিন্দা জানিয়েই বসে থাকলে হবে না। তাদের সঙ্গে সম্পর্কও ছিন্ন করতে হবে।’ বিক্ষোভের সময় সুইডেনের জাতীয় পতাকা ও উগ্র ডানপন্থী নেতা রাসমস পালুদানের ছবিতে আগুন ধরিয়ে দেন কেউ কেউ। অপ্রীতিকর ঘটনা এড়াতে সুইডিশ দূতাবাসের সামনে মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। ইন্দোনেশিয়ার পাশাপাশি মালয়েশিয়াতেও কুরআন অবমাননার নিন্দা জানিয়ে বিক্ষোভ করেছেন বহু মানুষ। উল্লেখ্য, ২১ জানুয়ারি পুলিশি নিরাপত্তার মধ্যে স্টকহোমে অবস্থিত তুর্কি দূতাবাসের বাইরে একটি কুরআন শরিফে অগ্নিসংযোগ করেন ড্যানিশ উগ্র-ডানপন্থী নেতা রাসমাস পালুদান। সেই ঘটনার পর বহু দেশে সুইডেন-বিরোধী বিক্ষোভ শুরু হয়।কুরআন অবমাননা: ইন্দোনেশিয়ায় বিক্ষোভ
ইমামা খাতুন
প্রকাশিত:
৩১ জানুয়ারী ২০২৩, ১৫:০৯
আরও খবর
বিদেশ সফর প্রধানমন্ত্রীর: ৬ জুলাই ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন মোদি
ধর্মীয় কাঠামোর বিরুদ্ধে বিক্ষোভ, অরুণাচলে ১৫টি মসজিদ সিল করল পেমা খাণ্ডুর সরকার
ভোটার তালিকায় নাম না থাকায় ময়নাগুড়িতে পথ অবরোধ ও বিক্ষোভ
ইন্দোনেশিয়ায় বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে নিহত ১৬ প্রবীণ
ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ২০০ ছাড়াল
ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ২০০ ছাড়াল
ইন্দোনেশিয়ায় আবাসিক স্কুল ধসে মৃত ৩৭, এখনো নিখোঁজ ২৬
ইন্দোনেশিয়ায় আবাসিক স্কুল ধসে মৃত ৩৭, এখনো নিখোঁজ ২৬
Block Everything, সরকার বদলের দাবিতে এবার উত্তাল ফ্রান্স
Block Everything, সরকার বদলের দাবিতে এবার উত্তাল ফ্রান্স
নেতানিয়াহুর বাসভবনের কাছে বিক্ষোভ, গাড়িতে আগুন, বন্দী বিনিময়ের তীব্র দাবি
নেতানিয়াহুর বাসভবনের কাছে বিক্ষোভ, গাড়িতে আগুন, বন্দী বিনিময়ের তীব্র দাবি
ইন্দোনেশিয়ায় বাড়ছে বিক্ষোভ, রাজধানীতে সেনা মোতায়েন
ইন্দোনেশিয়ায় বাড়ছে বিক্ষোভ, রাজধানীতে সেনা মোতায়েন
ইন্দোনেশিয়ার মাউন্ট লেওটোবি লাকি লাকি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, ১৮ কিলোমিটার ছাই স্তূপ তৈরি হয়
ইন্দোনেশিয়ার মাউন্ট লেওটোবি লাকি লাকি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, ১৮ কিলোমিটার ছাই স্তূপ তৈরি হয়
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র