আইভি আদক, হাওড়া: হাওড়ার ব্যাঁটরা থানার অন্তর্গত কালীপ্রসাদ ব্যানার্জী লেনের আইটিসি কোম্পানির গোডাউনে আগুন। ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন এসে পৌঁছায়। গোডাউনে রাখা তিনটি বাইক, টোটো ভস্মীভূত হয়। গোডাউনে বিস্কুট, সাবান, স্যানিটাইজার সহ একাধিক জিনিস মজুত করা ছিল।
আরও পড়ুন:
দমকলের হাওড়া ফায়ার স্টেশনের ওসি সোমনাথ প্রামাণিক জানান, সরু জায়গায় গাড়ি ঢুকতে প্রথমে সমস্যা হয়।
দমকল কর্মীরা খুব তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনে। ভোর ৩-০৬ নাগাদ আগুন লাগার খবর আসে।আরও পড়ুন:
সকাল সাড়ে ৮টায় শেষ পাওয়া খবরে জানা গেছে, আগুন কয়েক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এলেও এখনো পর্যন্ত দমকল সেখানে শেষ মুহূর্তের ডাম্পিং গ্রাউন্ডের কাজ করছে। আইটিসি কোম্পানির গোডাউনে কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। গোডাউনে সাবান, বিস্কুট, স্যানিটাইজার সহ বিভিন্ন সামগ্রী মজুত ছিল। তিনটি বাইক, একটি টোটো আগুনে ভস্মীভূত হয়।