আরও পড়ুন:
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হওয়ায় প্রশাসনের ওপর কাজের চাপ বাড়লেও উন্নয়নমূলক প্রকল্প যাতে কোনওভাবেই বাধাপ্রাপ্ত না হয়, সে বিষয়ে কঠোর নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। শনিবার নবান্নে জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠকে তিনি স্পষ্ট জানান, অন্য কোনও কাজের অজুহাতে সরকারি প্রকল্পের গতি কমলে তা বরদাস্ত করা হবে না।
আরও পড়ুন:
সূত্রের খবর, মুখ্যসচিব ‘এসআইআর’ শব্দটি উচ্চারণ না করলেও তাঁর বক্তব্যে স্পষ্ট বার্তা ছিল, অতিরিক্ত কাজের চাপ দেখিয়ে উন্নয়নমূলক উদ্যোগ থমকে রাখা যাবে না।
‘আমার পাড়া, আমার সমাধান’ কর্মসূচিতে জমা পড়া জনদাবিগুলির দ্রুত নিষ্পত্তি করতে এবং অগ্রগতির রিপোর্ট নবান্নে পাঠাতে বলা হয়েছে। পাশাপাশি ‘বাংলার বাড়ি’, ‘জলস্বপ্ন’, ‘পথশ্রী’ এবং স্বনির্ভর গোষ্ঠীর ঋণপ্রদান-সহ গুরুত্বপূর্ণ ১৫টি প্রকল্প যাতে কোনওভাবেই মন্থর না হয়, তা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।আরও পড়ুন:
রাজনৈতিক মহলের মতে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে মুখ্যমন্ত্রীর বার্তাই প্রশাসনিক নির্দেশে প্রতিফলিত হয়েছে,এসআইআরের চাপ থাকলেও সাধারণ মানুষের পরিষেবা ও উন্নয়ন কাজে বিরতি চলবে না। এদিকে এসআইআর চলাকালীন BLO-র মৃত্যু নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তার পরেই মুখ্যসচিবের এই জরুরি বৈঠককে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।