সামিম আহমেদ, ডায়মন্ড হারবার: এবার থেকে অ্যাপের মাধ্যমে ডায়মন্ড হারবার থেকে কুঁকড়াহাটি যাওয়ার ভেসেলের টিকিট কাটতে পারবেন যাত্রীরা। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় এবং রাজ্য সরকারের সহায়তায় পুরসভার উদ্যোগে এই পরিষেবা চালু হতে চলেছে। খুব শীঘ্রই এই পরিষেবা চালু করতে চলেছে ডায়মন্ড হারবার পুরসভা। এতদিন শুধু কাউন্টার থেকে টিকিট কাটার সুযোগ ছিল।
এই পরিষেবা চালু হলে আর টিকিট কাউন্টারের সামনে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার ভোগান্তি পোয়াতে হবে না ডায়মন্ড হারবার থেকে কুঁকড়াহাটি যাওয়ার যাত্রীদের। এর ফলে উপকৃত হবে হাজার হাজার মানুষ। অনেকেই হয়তো অ্যাপ ব্যবহারে অভ্যস্ত নাও হতে পারেন। তাদের জন্য টিকিট কাউন্টার থেকে টিকিট কাটার ব্যবস্থাও থাকবে। জানা গিয়েছে, ভেসেলে করে ডায়মন্ড হারবার থেকে কুঁকড়াহাটি যেতে গেলে সকালের দিকে ভালো ভিড় দেখা যায় ডায়মন্ড হারবারে টিকিট কাউন্টারে। কাউন্টারে সামনে দীর্ঘ লাইন পড়ে যায়। শুধুমাত্র কাউন্টার থেকেই তাদের টিকিট কাটার সুযোগ ছিল, কিন্তু অফিস টাইমে লম্বা লাইন পড়ে যাওয়ার ফলে অনেকে ভেসেল ধরতে পারতেন না। এই ঝক্কি এড়াতে এবার টিকিট কাটার অ্যাপ আনতে চলেছে ডায়মন্ড হারবার পুরসভা। এবার থেকে অ্যাপের মাধ্যমে ডায়মন্ড হারবার থেকে কুঁকড়াহাটি যাওয়ার ভেসেলের টিকিট কাটতে পারবেন যাত্রীরা। খুব শীঘ্রই এই পরিষেবা চালু করতে চলেছে ডায়মন্ড হারবার পুরসভা। এ বিষয়ে ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদার জানান, ‘উড়োজাহাজ বা রেলের টিকিট কাটার আদলে এই অ্যাপ তৈরি করা হবে। বাড়িতে বসেই টিকিট কাটা যাবে,এটা দারুণ প্রয়াস। মানুষের ভীষণ উপকার হবে। আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় ডায়মন্ড হারবার পুরসভা এই পরিষেবা চালু করবে। টেন্ডার হয়ে গিয়েছে।’ডায়মন্ড হারবার-কুঁকড়াহাটি ভেসেলের টিকিট পাওয়া যাবে এবার অ্যাপে
আবুল খায়ের
প্রকাশিত:
২৯ জানুয়ারী ২০২৫, ১৫:৪৫
আরও খবর
জমি বিবাদের জেরে ভাইয়ের হাতে নৃশংসভাবে খুন দাদা
“জনরোষ নয়, বিজেপির পরিকল্পিত বাদরামো”, উজ্জ্বল বিশ্বাসের গ্রেফতারি ইস্যুতে বিস্ফোরক মহুয়া মৈত্র
রানাঘাট মৈত্রীর 'সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় নজরুল' স্মরণ সন্ধ্যা অনুষ্ঠান
"মমতা যতদিন বেঁচে থাকবেন ততদিন তাঁর পাশে থাকব" নতুন তৃণমূলে যোগদানের জল্পনা উড়িয়ে বললেন দেব
দিঘার জগন্নাথ মন্দির থেকে ধাম শব্দ অপসারণ, নতুন নাম ঘোষণা
দিঘার জগন্নাথ মন্দির থেকে ধাম শব্দ অপসারণ, নতুন নাম ঘোষণা
কোলাঘাটে মুখ্যমন্ত্রীর বৈঠকে হাজির তৃণমূলের বিদ্রোহী শিবিরের দেব, জুন মালিয়ার
কোলাঘাটে মুখ্যমন্ত্রীর বৈঠকে হাজির তৃণমূলের বিদ্রোহী শিবিরের দেব, জুন মালিয়ার
দুর্নীতিগ্রস্ত প্রধানকে সরানোর দাবিতে ভাঙড়ে বিক্ষোভ
দুর্নীতিগ্রস্ত প্রধানকে সরানোর দাবিতে ভাঙড়ে বিক্ষোভ
সরকারি ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল পঞ্চায়েত সদস্য
সরকারি ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল পঞ্চায়েত সদস্য
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের