পুবের কলম,ওয়েবডেস্ক: ওয়াশিংটনের ওভাল অফিস থেকে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরাইলি শাসকদের তিনি বলেছেন, যুদ্ধের নিয়মের প্রতি শ্রদ্ধা দেখান। অহেতুক রাগে অন্ধ হবেন না। সকলকে ইহুদি-বিরোধী ও ইসলাম-বিদ্বেষী মনোভাব বর্জনের ডাক দেন তিনি।
আরও বলেন, ‘আমি ইসরাইল সফরে বলেছি যে কীভাবে আমরা নয় এগারোর হামলার পর ক্ষুব্ধ হয়েছিলাম। আমরা ন্যায় পেলেও অনেক ভুল করেছি। তাই আমি ইসরাইলকেও রাগে অন্ধ না হতে বলছি।’আরও বলেন, ‘রাশিয়া কিংবা ফিলিস্তিনি সংগঠন হামাস কাউকেই জিততে দেওয়া হবে না।
’আরও পড়ুন:
ইসরাইল ও ইউক্রেনের প্রতি জোরালো সমর্থন ঘোষণা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস একই সুতোয় গাঁথা। বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে দেওয়া ভাষণে বাইডেন বলে, ‘অতীতের যেকোনও সময়ের তুলনায় যুক্তরাষ্ট্র এখন আরও বেশি শক্তিশালী।’ বাইডেন বলেছেন, ‘আমেরিকা এখনও সারা বিশ্বের জন্য একটি বাতিঘর। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জিততে দেওয়া হবে না।
’আরও পড়ুন:
মধ্যপ্রাচ্য সংকট নিয়ে বাইডেন বলেন, ‘চলমান সংঘাত গাজা-ইসরাইল ছাড়িয়ে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অন্য দেশেও ছড়িয়ে পড়তে পারে। ফলে যুক্তরাষ্ট্র ও মিত্ররা মধ্যপ্রাচ্যের জন্য উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে কাজ করছে।’ প্রসঙ্গত, বাইডেন সবেমাত্র ইসরাইল সফর শেষে দেশে ফিরেছেন। ভাষণে জাতীয় নিরাপত্তার বিষয়গুলোর সঙ্গে ইসরাইল ও ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থনের বিষয়টিও তুলে ধরেন। বলেন, ’প্রেসিডেন্ট হিসাবে আমার কাছে বন্দি আমেরিকানদের নিরাপত্তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিছু নেই।’ আরও বলেন, ‘গাজার হাসপাতালে বিস্ফোরণে যারা মারা গেছে তাদের ক্ষতিতে আমি দুঃখিত। তবে এটি ইসরাইলিরা ঘটায়নি।’
আরও পড়ুন: