পুবের কলম,ওয়েবডেস্ক: হালাল নয়, হিন্দুদের ঝটকা মাংস খাওয়া উচিত। অর্থাৎ এক কোপে যে পশুদের মাংস কাটা হয়, সেটাই হিন্দুদের জন্য সঠিক। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। সংশ্লিষ্ট বিষয়ে হিন্দু ভোটারদের অঙ্গীকারবদ্ধ হওয়ার আর্জিও জানান বিজেপির প্রবীণ নেতা।
আরও পড়ুন:
এদিন গিরিরাজ সিং বলেন, নিজের ধর্ম’কে নষ্ট করতে না চাইলে অচিরেই হালাল মাংস বর্জন করে ঝটকা মাংস খাওয়া শুরু করুন।
এইভাবে ধর্মের অপমান করবেন না। স্বধর্ম জলাঞ্জলি মহাপাপ। আমি মুসলমান ভাইদের অনেক শ্রদ্ধা করি। যুগযুগ ধরে তাঁরা নিজেদের ধর্মীয় আচারবিধির সম্মান ও পালন করে চলেছেন। ধর্মের সঙ্গে কোনও আপোষ করে না। হালাল ব্যতীত অন্য কোনও খাবার খান না। অথচ হিন্দু’রা স্বধর্মের নিয়ম-নীতি ভুলে পথভ্রষ্ট হয়ে ঝটকা মাংস খাওয়া ছেড়ে দিয়েছে। তাঁদের উচিত নয় হালাল মাংস খেয়ে নিজেদের কলুষিত করা। আগে তো ‘হিন্দুরা’ মুরগির মাংসও খেত না। ছুঁত’ও না। এখন তো সব খাচ্ছে।আরও পড়ুন:
কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এদিন আরও বলেন, এবার থেকে যাতে ঝটকা মাংসই বিক্রি হয়, সেদিকে আমাদের কড়া নজর দিতে হবে। একটি নয়া ব্যবসায়ী মডেল আনতে হবে।
আরও পড়ুন:
উল্লেখ্য, ‘হালাল সার্টিফায়েড ট্যাগ’ রয়েছে এমন খাদ্য-পণ্য নিষিদ্ধ করার আর্জি জানিয়ে ইতিমধ্যেই নীতীশ সরকার’কে চিঠি লিখেছেন কেন্দ্রীয় মন্ত্রী।
আরও পড়ুন:
প্রসঙ্গত, সম্প্রতি উত্তরপ্রদেশে হালাল মাংস নিষিদ্ধ ঘোষণা করেছে যোগী সরকার। এমনকি জঙ্গি-যোগ সন্দেহে একাধিক হালাল সার্টিফিকেটপ্রাপ্ত ব্যবসায়ী সংগঠনের বিরুদ্ধে এফআইআর পর্যন্ত দায়ের করা হয়। জারি তল্লাশি।