০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুম্বলের ১০ উইকেট নেওয়ার দিনে অবিকল বোলিং দ্রাবিড়ের

পুবের কলম ওয়েবডেস্কঃ৭ ফেব্রুয়ারি ১৯৯৯ । ফিরোজ শাহ কোটলার বুকে ঘটেছিল এক ঐতিহাসিক ঘটনা। পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে অনিল  কুম্বলে অনবদ্য নজির তৈরি করে ছুঁয়ে ফেলেছিলেন কিংবদন্তি ব্রিটিশ ক্রিকেটার জিম লেকারকে। পাকিস্তানের ইনিংসের সবকটি উইকেটই দখল করেছিলেন কুম্বলে। একটি ইনিংসে ১০ উইকেট নিয়ে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে নজির স্থাপন করেছিলেন দক্ষিণ ভারতের এই স্পিনার। সোমবার ছিল অনিল কুম্বলের ১০ উইকেট নেওয়ার দিন । আহমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সোমবার অনুশীলনে নেমেছিলেন ভারতীয় ক্রিকেটাররা। তবে প্রথম একাদশের কেউই ছিলেন না অনুশীলনে। ছিলেন বাকিরা। অনুশীলনের মধ্যমণি ছিলেন কোচ রাহুল দ্রাবিড়।

আরও পড়ুন: বাদ দ্রাবিড়, কিউয়ি সফরে কোচ লক্ষ্মণ

একটা সময় রাহুল দ্রাবিড়ের উইকেটকিপিং প্রশংসা পেয়েছিল ভারতীয় ক্রিকেটে। সৌরভ গাঙ্গুলীর অধিনায়কত্বে বহু ম্যাচে উইকেট কিপিং করেছেন দ্রাবিড়। কিন্তু তার বোলিং? সেটা হয়তো অনেকে দেখেছেন, অনেকে দেখেননি। আহমদাবাদে সেই বোলিং দেখল ক্রিকেটীয় জনতা। নেটে স্পিন বল করলেন রাহুল দ্রাবিড়। শুধু বল করলেন বললে ভুল হবে। একেবারে অনিল কুম্বলের স্টাইলে বল করলেন রাহুল দ্রাবিড়। অনিল কুম্বলের ১০ উইকেট নেওয়ার দিনে কিংবদন্তি স্পিনারকে এত সুন্দর অনুকরণ করলেন রাহুল দ্রাবিড় যে সবাই তাকিয়ে তাকিয়ে দেখলেন। ঠিক যেভাবে অনিল কুম্বলে ডেলিভারি করতেন, সেই অ্যাকশনটাই দেখালেন দ্রাবিড়। এমনকি বল ছাড়ার যে টেকনিক ছিল কুম্বলের, সেটাও হুবহু নকল করলেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়। যা দেখে অনুশীলনে উপস্থিত ভারতীয় টিম ম্যানেজমেন্টও হতবাক।

আরও পড়ুন: হাইভোল্টেজ ম্যাচের আগে রোহিতদের সঙ্গে যোগ দিলেন কোচ দ্রাবিড়   

আরও পড়ুন: দ্রাবিড়ের সঙ্গে বারবিকিউতে পুজারা, ময়াঙ্ক, রাহুলরা
ট্যাগ :
সর্বধিক পাঠিত

রাতের কলকাতায় শক্তিশালী ভূমিকম্প, উৎসস্থল মায়ানমার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কুম্বলের ১০ উইকেট নেওয়ার দিনে অবিকল বোলিং দ্রাবিড়ের

আপডেট : ৭ ফেব্রুয়ারী ২০২২, সোমবার