২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আবুধাবিতে ড্রোন হামলা, মৃত ২ ভারতীয় সহ মোট তিন, আহত অনেকে

পুবের কলম ওয়েবডেস্কঃ সংযুক্ত আরব আমিরশাহীর রাজধানী আবুধাবিতে ড্রোন হামলায় প্রাণ হারালেন তিনজন। এঁদের মধ্যে দুজন ভারতীয়। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ওই হামলা চালিয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছিল। পরে এই হামলার দায় স্বীকার করেছে হুথি বিদ্রোহীরা।

আরও পড়ুন: পাকিস্তানকে ফের ঋণ মঞ্জুর আইএমএফের, জানালেন পাক প্রধানমন্ত্রী

আরও পড়ুন: ঝাড়খণ্ডে হাসপাতাল ভেঙে মৃত ৩, ধ্বংসস্তূপে আটকে অনেকে

আবু ধাবির পুলিশ জানিয়েছে, বাণিজ্যিক এলাকা মুসাফ্ফারের কাছে তিনটি জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটেছে। এছাড়া আবু ধাবি আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণ সাইটের কাছে আগুন লেগেছে। পুলিশ জানিয়েছে নিহতদের মধ্যে দুজন ভারতীয় এবং একজন পাকিস্তানি নাগরিক।

আরও পড়ুন: ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত একই পরিবারের ৩ সদস্য

বিমানবন্দরে জ্বালানি সরবরাহকারী তেলের তিনটি ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকেই। তাদের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে।অপর আরেকটি বিস্ফোরণে বিমানবন্দরের ভিতরে নির্মীয়মান একটি বিল্ডিংয়ে আগুন ধরে যায়।

উল্লেখ্য ২০১৯ সালে ২৪ সেপ্টেম্বর একই ভাবে হুথি বিদ্রোহী গোষ্ঠি আমিরশাহীর। দুটি তেলের খনিতে হামলা চালায়। ইয়েমেন এবং আমিরশাহীর সম্পর্ক ২০১৫ থেকেই যথেষ্ট বৈরীতার।

সর্বধিক পাঠিত

একই নথি জমা দিয়ে ভাইয়ের নাম এপ্রুভ, ডিলিট বোনের নাম: ক্ষোভ বংশীহারী ব্লকে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আবুধাবিতে ড্রোন হামলা, মৃত ২ ভারতীয় সহ মোট তিন, আহত অনেকে

আপডেট : ১৭ জানুয়ারী ২০২২, সোমবার