পৃথক ফ্রন্টিয়ার নাগাল্যান্ড গঠনের দাবিতে বিধানসভা নির্বাচন বয়কটের ডাক দিল ইস্টার্ন নাগাল্যান্ড পিপলস অর্গানাইজেশন
আরও পড়ুন:
কোহিমা,২৮ অগস্ট: নাগাল্যান্ডের উপজাতি সংগঠন পৃথক "ফ্রন্টিয়ার নাগাল্যান্ড" গঠনের দাবি পূর্ণ না হওয়ায় আসন্ন রাজ্য নির্বাচন বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে।
ইস্টার্ন নাগাল্যান্ড পিপলস অর্গানাইজেশন (ইএনপিএনও) পূর্ব নাগাল্যান্ডের শীর্ষ উপজাতীয় সংগঠন, রাজ্যের 16টি জেলার মধ্যে ছয়টিতে রয়েছে তাদের সংগঠন।
আরও পড়ুন:
আগামী বছরের শুরুতেই নাগাল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার কথা বিধানসভা নির্বাচন। যদিও ইলেকশন কমিশন এখনও দিনক্ষণ ঘোষণা করেনি।
আরও পড়ুন:
কিন্তু ইএনপিএনও এক বিবৃতিতে জানিয়েছে পূর্ব নাগাল্যান্ডের জনগণের দাবি মেনে যতদিন না ফ্রন্টিয়ার নাগাল্যান্ড গঠনের দাবি মানা হচ্ছে ততদিন যেকোন রাজ্য বা কেন্দ্রীয় নির্বাচনী প্রক্রিয়া থেকে তাঁরা বিরত থাকবেন।
পূর্ব নাগাল্যান্ডের অধীন রয়েছে মোট ৬ টি জেলা। যেগুলি হল তুয়েনসাং, মন, লমলিং, খিপরে, নোকলাক, সামোটর। যারমধ্যে রয়েছে মোট ২০টি বিধানসভা আসন।আরও পড়ুন:
সমগ্র অঞ্চলটি একসময় তুয়েনসাং নামেই পরিচিত ছিল যখন এটি উত্তর-পূর্ব সীমান্তের একটি অংশ ছিল।
আরও পড়ুন:
এটি ১৯৫৭ সালে নাগা হিলস জেলার সঙ্গে সংযুক্ত হয় এবং যখন নাগাল্যান্ড ১৯৬৩ সালে অঙ্গরাজ্যের মর্যাদা লাভ করে, তখন এটি রাজ্যের একটি অংশ হয়ে ওঠে।
আরও পড়ুন:
এখন এই ছটি জেলার দাবিকে সামনে রেখেই ফের ফ্রন্টিয়ার নাগাল্যান্ডের দাবি। সামনে আনছে ইস্টার্ন নাগাল্যান্ড পিপলস অর্গানাইজেশন।
আরও পড়ুন:
গত ৯ অগস্ট এক জনসমাবেশে ফ্রন্টিয়ার নাগাল্যান্ড রাজ্যের দাবিতে ভোট বয়কটের সিদ্ধান্ত নেয় ইএনপিনও।
আরও পড়ুন:
গত বছরের অক্টোবরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয় অনুরোধ করা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।ফ্রন্টিয়ার নাগাল্যান্ড রাজ্যের দাবিটি দ্রুত পূরণ করার জন্য।
আরও পড়ুন: