পুবের কলম, ওয়েবডেস্ক: কাতারে আট ভারতীয় প্রাক্তন নৌসেনা আধিকারিকের সঙ্গে দেখা করলেন ভারতের রাষ্ট্রদূত। গত অক্টোবরে ওই আট ভারতীয়ের মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়। গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছিল ওদের বিরুদ্ধে। বিদেশ বিষয়ক মুখপাত্র অরিন্দম বাগচি বৃহস্পতিবার বলেছেন, আমাদের রাষ্ট্রদূত গত ৩ ডিসেম্বর কাতারে জেলবন্দি আটজনের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলেন। আট বন্দির মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ভারতের আবেদনের বিষয়ে তিনি বলেন, এখনও পর্যন্ত দু’টি শুনানি হয়েছে (গত ২৩ এবং ৩০ নভেম্বর হয়েছিল)।
আরও পড়ুন:
আমরা বিষয়টি নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছি এবং সমস্ত আইনি ও কূটনৈতিক সহায়তা নিচ্ছি। এটি একটি সংবেদনশীল সমস্যা। তবে আমরা যতটুকু পারি করব। এ বিষয়ে পরবর্তী শুনানি শীঘ্রই হবে বলে জানা গিয়েছে। মোদি সরকার ভারতীয় সেনাদের বাঁচাতে পারবে কি না তা এখনও স্পষ্ট নয়।