পুবের কলম ওয়েবডেস্কঃ করোনা সংক্রমণের ঢেউ একটি স্তিমিত হতেই রাজ্যে পর্যটকরা বেরিয়ে পড়ছেন কাছে-দূরের গন্তব্যগুলিতে। এবার পর্যটকদের কথা মাথায় রেখেই প্রায় ১৮ মাস বাদে খুলে দেওয়া হল জলদাপাড়া অভয়ারণ্যের এলিফ্যান্ট সাফারি।
আরও পড়ুন:
শনিবার থেকেই ফের গভীর জঙ্গলে রাজ্যের একমাত্র হাতি সাফারি শুরু হয়ে গেল জলদাপাড়ায়। পর্যটকরা স্বাগত জানিয়েছেন এই উদ্যোগকে।
কুনকি হাতি চম্পাকলি এবং মীনাক্ষীও কেও প্রস্তুত রাখা হয়েছে। তবে কোভিড প্রটোকল মেনেই নির্দিষ্ট সংখ্যায় পর্্যটকরা সওয়ার হতে পারবেন হাতির পিঠে।২০২০ সালের ১৩ মার্চ শেষবারের মত এলিফ্যান্ট সাফারি হয় জলদাপাড়া সংরক্ষিত অভয়ারণ্যে । তারপর থেকে করোনা অতিমারির জন্য বন্ধ ছিল এই সাফারি।