পুবের কলম ওয়েব ডেস্ক: সরকারি কর্মচারীদের ধর্মীয় বিশ্বাস বোঝা যায় বা ফুটে ওঠে এমন কিছু পরিধান করা নিষিদ্ধ করতে পারবে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলি। এই রায় দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোর্ট অফ জাস্টিস। এর ফলে ইইউ দেশগুলিতে সরকারি কর্মচারীদের জন্য হিজাব নিষিদ্ধ হতে পারে। এই ইস্যুতে গত কয়েক বছর ধরে বিভক্ত রয়েছে ইউরোপ।
আরও পড়ুন:
বেলজিয়ামের পূর্বাঞ্চলীয় পৌরসভা আন্সের এক কর্মীকে কর্মক্ষেত্রে হিজাব পরতে নিষেধ করলে তিনি ইইউ-র বিচার আদালতে মামলা করেন। পৌরসভাটি পরবর্তীতে কর্মীদের নীতিমালাতেও নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে কোনও ধরনের ধর্মীয় প্রতীক বহন করে এমন পোশাক পরা থেকে বিরত থাকার বিষয়টি অন্তর্ভূক্ত করে।
আরও পড়ুন:
নিজের ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ন হয়েছে মনে করায় বিষয়টি আদালতে তুলেছেন বলে জানিয়েছেন সেই নারী কর্মী। মুসলিম নারীরা মাথা ও কাঁধ ঢেকে রাখতে সাধারণত ‘ইসলামিক হেড স্কার্ফ’ বা হিজাব ব্যবহার করেন।
হিজাব পরার অধিকার নিয়ে গত কয়েক বছর ধরে ইউরোপে ব্যাপক আলোচনা চলছে।আরও পড়ুন:
ইইউ-এর বিচার আদালত জানিয়েছে, নিরপেক্ষতা প্রদর্শনের স্বার্থে নেওয়া নীতিকে আইনিভাবে গ্রহণ করার সুযোগ রয়েছে। আদালত জানিয়েছে, ইইউ সদস্য রাষ্ট্রগুলোর জনসেবা নিশ্চিতের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখার বিষয়টি নিশ্চিতে নিজেদের বিচক্ষণতা প্রয়োগের সুযোগ রয়েছে। তবে, সেটা সামঞ্জস্যপূর্ণ ও পদ্ধতিগত হতে হবে এবং এক্ষেত্রে কোনও পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সেটা প্রয়োজন কিনা তা-ও বিবেচনায় আনতে হবে। আর এসব যাচাইয়ের দায়িত্ব জাতীয় আদালতের বলেও জানিয়েছে ইইউ কোর্ট অফ জাস্টিস।
আরও পড়ুন: