পুবের কলম, ওয়েবডেস্ক: ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ‘গাজার কসাই’ বলে তীব্র কটাক্ষ করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। গাজায় গত ৭ অক্টোরব থেকে যেভাবে মৃত্যুর খেলা চালিয়ে গেছেন নেতানিয়াহু, তার তীব্র সমালোচনা করেন এরদোগান। তিনি ইসরায়েলকে একটি ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসাবে চিহ্নিত করেছেন এবং হামাসকে ‘একটি মুক্তিকামী গোষ্ঠী’ বলে উল্লেখ করেছেন। তুরস্কের পার্লামেন্টে ইসলামিপন্থী মূল শাসক দলের সদস্যদের সামনে উপস্থিত হওয়ার সময় বুধবার ইসরায়েলের বিরুদ্ধে তার আক্রমণকে দ্বিগুণ করেন এরদোয়ান।

https://www.youtube.com/watch?

v=QpUAQob8URE

এরদোগান জাতীয় টেলিভিশনে বলেছেন, ‘নেতানিয়াহু ইতিমধ্যেই গাজার কসাই হিসাবে ইতিহাসে তার নাম লিখিয়েছেন। নেতানিয়াহু গাজায় যে হত্যাকাণ্ড ঘটিয়েছেন, তা বিশ্বের সমস্ত ইহুদিদের নিরাপত্তা বিপন্ন করছে।’ ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছেন এরদোগান। দীর্ঘ এক দশকের সম্পর্কের বিচ্ছেদের পর গত বছর দুই পক্ষ আবার একে অপরের দেশে রাষ্ট্রদূত নিয়োগ করে। তারা ঘনিষ্ঠ বাণিজ্য সম্পর্ক উন্নয়ন এবং দীর্ঘমেয়াদী বিশ্বাস গড়ে তুলতে সাহায্য করতে পারে এমন নতুন শক্তি প্রকল্পগুলোতে কাজ করার বিষয়েও আলোচনা করছিলেন। কিন্তু ইসরাইলি নরসংহার সেই সব কিছু সম্ভাবনাকে পিছনে ফেলে দিয়েছে।