১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

১ মিনিটেই শেষ ভারত-পাক ম্যাচের অতিরিক্ত টিকিট

পুবের কলম প্রতিবেদক:  ভারত ও পাকিস্তান ম্যাচের টিকিট নিয়ে ফের হুড়োহুড়ি। চলতি ফেব্রুয়ারির ২৩ তারিখে দুবাইয়ে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী একে অপরের মুখোমুখি হচ্ছে। হাইভোল্টেজ এই ম্যাচকে ঘিরে উন্মাদনার পারদ ক্রমে আকাশ ছুঁয়ে ফেলছে। তাই তো এই ম্যাচের টিকিটের চাহিদাও আকাশচুম্বী। ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে টিকিটের হাহাকার চলছে।

আরও পড়ুন: ক্রিজে বেশিক্ষণ সময় কাটাও, রোহিতকে পরামর্শ গাভাসকরের

আকর্ষণীয় এই ম্যাচের টিকিট আগেই বিক্রি হয়ে গিয়েছে মুহূর্তের মধ্যে। প্রথম দফায় গত ৩ ফেব্রুয়ারি ম্যাচটির টিকিট বাজারে ছাড়ে আইসিসি। তবে মাত্র এক ঘণ্টায় শেষ হয়ে যায় সব। টিকিট কিনতে না পেরে হতাশ হন অনেক সমর্থক। দর্শকদের চাহিদার কথা বিবেচনা করে অতিরিক্ত কিছু টিকিট এদিন বাজারে ছাড়ে আইসিসি। কিন্তু এবারে আগের রেকর্ড ভেঙে মাত্র ১ মিনিটে শেষ হয় সব টিকিট।

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল দুবাইয়ে, বিরাট ক্ষতির মুখে পাকিস্তান

আরও পড়ুন: একই ভেন্যুতে খেলার সুবিধা পাচ্ছি : মুহাম্মদ শামি
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

এসআইআর: পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনীর চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ২৮ ফেব্রুয়ারি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

১ মিনিটেই শেষ ভারত-পাক ম্যাচের অতিরিক্ত টিকিট

আপডেট : ১৮ ফেব্রুয়ারী ২০২৫, মঙ্গলবার