পারিজাত মোল্লা: মনোনয়ন প্রত্যাহার না করলে মিথ্যা মাদক মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি। এই ধরনের অভিযোগ সংক্রান্ত মামলার শুনানি চললো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। ডায়মন্ডহারবার ও বাদুড়িয়াতে বলপূর্বক মনোনয়নপত্র প্রত্যাহারের অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে । পঞ্চায়েত নির্বাচনের আর আর কয়েকদিন বাকি । এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন সিপিএম প্রার্থীরা । এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্য নির্বাচন কমিশনকে তদন্তের নির্দেশ দিল ।মাদক মামলায় ফাঁসানোর হুমকিও মিলছে তৃণমূলের দিক থেকে । এই অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন দুই সিপিএম পঞ্চায়েত প্রার্থী । মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনকে এই দুই প্রার্থীর অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ।
এর জন্য একটি স্বাধীন দল গঠন করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গেছে ।এদিন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চের নির্দেশ, -' মামলাকারীদের অভিযোগ নিরপেক্ষ ভাবে খতিয়ে দেখতে হবে কমিশনকে । এর জন্য তাদের একটি স্বাধীন দল গঠন করতে হবে' । আগামী এক সপ্তাহের মধ্যে রাজ্য নির্বাচন কমিশনকে এই সংক্রান্ত অনুসন্ধান রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । আদালত সুত্রে প্রকাশ, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবারের কালিনগর গ্রামপঞ্চায়েতে সিপিএম প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন শ্যামল মণ্ডল এবং রেশমা অঙ্কুজি । তাঁদের হুমকি দেওয়া হচ্ছে অভিযোগ তোলেন প্রার্থীরা । বাদুড়িয়ায় সিপিএম প্রার্থীকে অস্ত্র দেখিয়ে জোর করে মনোনয়নপত্র প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । চাপ দিয়ে মনোনয়ন প্রত্যাহার করানোর অভিযোগ। ডায়মন্ড হারবারের কালীনগর গ্রাম পঞ্চায়েত দুই বাম প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের অভিযোগে নির্বাচন কমিশনকে স্বাধীন টিম গঠন করে তদন্তের নির্দেশ দিল আদালত। মঙ্গলবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি অজয়কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেন।অভিযোগ খতিয়ে দেখবে কমিশন। পরিস্থিতি খতিয়ে দেখে আগামী মঙ্গলবার রিপোর্ট পেশ করতে হবে কমিশনকে।মনোনয়ন পর্ব শেষ হতেই রাজ্যের একধিক জায়গা থেকে উঠে এসেছে মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ তৈরি করার অভিযোগ। । অভিযোগ উঠেছে ডায়মন্ডহারবারের নেত্রা গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রার্থী গৌতম হালদার এবং আবদুল্লা শেখের ওপর মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ তৈরি করা হচ্ছে। অভিযোগ, তাঁরা কখনও হুমকি মুখে পড়ছেন, কখনও আবার তৃণমূলের লোক পুলিশ নিয়ে ভয় দেখাচ্ছেন বলেও অভিযোগ করেছেন সিপিএম প্রার্থীরা।এই গোটা বিষয়টি উল্লেখ করে তাঁরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। এদিন মামলার শুনানি পর্বে আদালত বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কমিশনকে বিশেষ টিম গঠন করে তদন্তের নির্দেশ দেয়। আগামী মঙ্গলবারের মধ্যে অভিযোগের ভিত্তিতে গোটা বিষয়টি খতিয়ে দেখে রিপোর্ট জমা দেবে কমিশন।উল্লেখ্য, মনোনয়ন জমা অবধি দক্ষিণ ২৪ পরগনার ৩১০টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৭৯টিতে কোনও লড়াই হচ্ছে না। জেলা পরিষদের ৪ টি, ৬টি পঞ্চায়েত সমিতিতেও ভোট হচ্ছেনা। মনোনয়ন দেওয়া মনোনয়নপত্র ফিরিয়ে নিতে হয়েছে। কারণ, দিন কয়েক আগেই দক্ষিণ ২৪ পরগনার পঞ্চায়েত ভোটের কয়েক জন বিরোধী প্রার্থীর কাছে হুমকি এসেছিল। দাবি, মনোনয়ন না ফেরালে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে। জেলে যাওয়ার ভয়েই মনোনয়ন প্রত্যাহারে করে নেন সিপিএমের দুই প্রার্থী বলে অভিযোগ। এই অভিযোগ সংক্রান্ত মামলায় রাজ্য নির্বাচন কমিশন কে নিরপেক্ষ তদন্ত কমিটি গড়তে হবে।সেইসাথে সাতদিনের মধ্যে তদন্ত করে রিপোর্ট জমা দিতে হবে বলে আদেশনামায় উল্লেখ করা হয়েছে।মনোনয়ন প্রত্যাহার না করলে মিথ্যা মাদক মামলা? তদন্ত দল গড়তে নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের
ইমামা খাতুন
প্রকাশিত:
২৭ জুন ২০২৩, ১৩:২৭
আরও খবর
মুখ্যমন্ত্রী শুভেন্দুর আপ্তসহায়ক খুনে মূল চক্রী সন্দেহে সিবিআইয়ের জালে বিজেপি কর্মী দুই ভাই
কমনওয়েলথ গেমসে ইতিহাস গড়লেন অস্মিতা, জুডোয় প্রথম সোনা জয় করলেন ত্রিপুরার কন্যা
মিড ডে মিলে ডিমের পর আগামী দিনে মাছও দেওয়া হবে, ইঙ্গিত মন্ত্রী নিশীথ প্রামাণিকের
দুর্নীতির অভিযোগে প্রধান ঘেরাও মগরাহাটে
রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতিতে সরকারি প্রতিনিধি নিয়োগ, ব্রাত্য কলকাতা বিশ্ববিদ্যালয়
রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতিতে সরকারি প্রতিনিধি নিয়োগ, ব্রাত্য কলকাতা বিশ্ববিদ্যালয়
১ আগস্ট থেকে শুরু হচ্ছে জনগণনার প্রথম পর্যায়ের কাজ স্ব–গণনায় নাগরিকদের অংশগ্রহণের আবেদন জেলাশাসকের
১ আগস্ট থেকে শুরু হচ্ছে জনগণনার প্রথম পর্যায়ের কাজ স্ব–গণনায় নাগরিকদের অংশগ্রহণের আবেদন জেলাশাসকের
শুধু মুখ্যমন্ত্রী শুভেন্দুই নন, বর্ধমান থেকে জইশ জঙ্গি সন্দেহে ধৃতের নিশানায় ছিলেন রাজ্যের আরও এক মন্ত্রী
শুধু মুখ্যমন্ত্রী শুভেন্দুই নন, বর্ধমান থেকে জইশ জঙ্গি সন্দেহে ধৃতের নিশানায় ছিলেন রাজ্যের আরও এক মন্ত্রী
নিট মামলায় আদালতে জালিয়াতি! জাল নথি পেশকারী পরীক্ষার্থীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ কলকাতা হাই কোর্টের
নিট মামলায় আদালতে জালিয়াতি! জাল নথি পেশকারী পরীক্ষার্থীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ কলকাতা হাই কোর্টের
যন্তর মন্তর বিক্ষোভে পুলিশকর্মীদের উপর ভয়াবহ হামলা হয়েছিল, প্রতিবাদে সরব আধিকারিকদের পরিবার
যন্তর মন্তর বিক্ষোভে পুলিশকর্মীদের উপর ভয়াবহ হামলা হয়েছিল, প্রতিবাদে সরব আধিকারিকদের পরিবার
দীর্ঘ ১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন, শনিবার যোগ দেবেন রবীন্দ্র সদনের অনুষ্ঠানে
দীর্ঘ ১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন, শনিবার যোগ দেবেন রবীন্দ্র সদনের অনুষ্ঠানে
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯