২০ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বৃহত্তম ব্যাকটেরিয়ার সন্ধান!

REPRESENTATIVE IMAGE

পূবের কলম ওয়েবডেস্কঃ বিশ্বের বৃহত্তম ব্যাকটেরিয়ার সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এটি পাওয়া গিয়েছে ক্যারিবীয় অঞ্চলের একটি ম্যানগ্রোভ জলাভূমিতে। বেশিরভাগ ব্যাকটেরিয়া অতিক্ষুদ্র ও দেখতে অণুবীক্ষণ যন্ত্র লাগে। কিন্তু এটি এত বড় যে খালি চোখেই তা দেখা যায়। ব্যাকটেরিয়াটির সন্ধান পাওয়ার বিষয়টি সায়েন্স জার্নালের এক গবেষণা প্রতিবেদন থেকে জানা যায়।

আরও পড়ুন: তুর্কি হাউসে হামলা, আমেরিকাকে ‘সন্ত্রাসী’ খুঁজে দিতে বললেন এরদোগান

গবেষণা দলের সদস্য এবং লরেন্স বার্কেলি ন্যাশনাল ল্যাবরেটরির মেরিন বায়োলজিস্ট জ্যেন-ম্যারি ভোলান্ড বলেন, ‘এটির আকার প্রায় মানুষের চোখের একটি পাঁপড়ির মতো। এখনও পর্যন্ত সন্ধান পাওয়া বৃহত্তম ব্যাকটেরিয়া এটি।’ গবেষণা দলের আরেক সদস্য ইউনির্ভাসিটি অব দ্য ফ্রেঞ্চ ওয়েস্ট ইন্ডিজ অ্যান্ড গায়ানার বায়োলজিস্ট ওলিভিয়ের গ্রস প্রথম এই ব্যাকটেরিয়ার নমুনার সন্ধান পান। তিনি এটির নামকরণ করেছেন থিওমার্গারিটা ম্যাগনিফিকা বা ম্যাগনিফিসেন্ট সালফার পার্ল।

আরও পড়ুন: আগুনের উৎসস্থল খুঁজতে এবার ড্রোন নামাবে দমকল

আরও পড়ুন: দেশের অর্থনীতির সামনে বড় চ্যালেঞ্জ মুদ্রাস্ফীতি: শক্তিকান্ত

জলাভূমিতে ঝিনুকের খোল, পাথর ও গ্লাসের বোতলের গায়ে যুক্ত অবস্থায় এই ব্যাকটেরিয়ার সন্ধান পেয়েছিলেন গ্রস। কিন্তু তাৎক্ষণিকভাবে তিনি জানতেন না এটি একটি ব্যাকটেরিয়া। বিশেষ করে এটি বড় আকারের হওয়ার কারণে। পরে জিনগত পর্যালোচনা করে বোঝা যায়, এটি একটি ব্যাকটেরিয়ার কোষ। সেন্ট লুইস-এর ওয়াশিংটন ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজিস্ট পেট্রা লেভিন বলেন, ‘এটি অসাধারণ আবিষ্কার। এতে প্রশ্ন জাগছে এমন বড় আকারের কত ব্যাকটেরিয়া রয়েছে। এটি আমাদের মনে করিয়ে দিচ্ছে যে, কখনও একটি ব্যাকটেরিয়াকে ক্ষুদ্র মনে করা যাবে না।’

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

আপত্তিকর মন্তব্যের মানহানি মামলা: সুলতানপুর আদালতে হাজিরা দিলেন রাহুল গান্ধী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বৃহত্তম ব্যাকটেরিয়ার সন্ধান!

আপডেট : ২৭ জুন ২০২২, সোমবার