০২ মার্চ ২০২৬, সোমবার, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আর্থিক প্রতারণায় এফআইআর দায়ের শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার বিরুদ্ধে

পুবের কলম ওয়েবডেস্ক : অতীতে অশ্লীল ভিডিও তৈরী করার কাণ্ডে নাম জড়িয়েছিল বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি ও তাঁর ব্যবসায়ী স্বামী রাজ কুন্দ্রার। আবারও বড়সড় বিপদের মুখে এই তারকা দম্পতি। কিন্তু এবার ভিডিও সংক্রান্ত নয়। বরং তাঁদের বিরুদ্ধে অভিযোগ ৬০ কোটি টাকারও বেশি প্রতারণার।

এই অভিযোগে মুম্বইয়ের এক ব্যবসায়ী তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। অভিযোগকারী ব্যক্তির নাম দীপক কোঠারি। তিনি লোটাস ক্যাপিটাল ফিন্যানসিয়াল সার্ভিসের ডিরেক্টর। উনি দাবি করেছেন, ২০১৫ থেকে ২০২৩ সালের পর্যন্ত তিনি শিল্পা ও রাজের সংস্থা ‘বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড-এ মোট ৬০ কোটি ৪৮ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন। কিন্তু ব্যবসায়িক প্রয়োজনে দেওয়া সেই অর্থ ব্যবসায়িক কাজে না লাগিয়ে ওনারা নিজেদের ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন।

আরও পড়ুন: শিল্পা শেট্টি-রাজ কুন্দ্রাকে বিদেশ ভ্রমণের অনুমতি দিল না হাইকোর্ট

বিনিয়োগের সময়ে শিল্পার নামে সংস্থার ৮৭ শতাংশ শেয়ার ছিল। মাত্র ১২ শতাংশ সুদ দেওয়ার বিনিময়ে, সংস্থার পক্ষ থেকে শিল্পার কাছে মোট ৭৫ কোটি টাকার ঋণ চাওয়া হয়েছিল। কিন্তু তিনিও কম যান না। করের ঝামেলা এড়া্নোর জন্য বিনিয়োগের সিদ্ধান্ত নেন তিনি। সেইমত ধাপে ধাপে টাকা দেন— ২০১৫ সালের এপ্রিল মাসে ৩১.৯৫ কোটি, একই বছরের সেপ্টেম্বর মাসে আরও কিছু অর্থ, এবং ২০১৫ সালের জুলাই থেকে ২০১৬ সালের মার্চের মধ্যে ২৮.৫৪ কোটি টাকা সংস্থাকে দেন।

আরও পড়ুন: ‘I Love Muhammad’ row: আলিয়ার পড়ুয়াদের বিক্ষোভ মিছিল

এমনকি, স্ট্যাম্প ডিউটির জন্যও খরচ হয় মোট ৩.১৯ লক্ষ টাকা। আশ্চর্যের বিষয়, শিল্পা ব্যক্তিগতভাবেও টাকা ফেরানোর গ্যারান্টি দিয়েছিলেন। এইসব কিছুর মাঝে ২০১৫ সালের সেপ্টেম্বরে আচমকায় সংস্থার ডিরেক্টর পদ থেকে ইস্তফা দেন তিনি।

আরও পড়ুন: কেরলে প্যালেস্টাইনের পক্ষে আন্দোলন করায় ছাত্রী সংগঠন জিআইও নেত্রীদের বিরুদ্ধে এফআইআর পুলিশের

ঠিক তারপরেই সংস্থাটিকে দেউলিয়া ঘোষণা করে দেওয়া হয়। সংস্থার বিরুদ্ধে ১.২৮ কোটি টাকার মামলা দায়ের হয়। শেষমেশ, আর্থিক প্রতারণার অভিযোগে দীপক, শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার বিরুদ্ধে এফআইআর করেন।

সর্বধিক পাঠিত

দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আর্থিক প্রতারণায় এফআইআর দায়ের শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার বিরুদ্ধে

আপডেট : ১৪ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার