পুবের কলম ওয়েবডেস্ক: বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রা বিদেশ ভ্রমণের অনুমতি পাননি । হাইকোর্ট বুধবার জানিয়েছে, ৬০ কোটি টাকার প্রতারণা মামলার সম্পূর্ণ টাকা জমা দেওয়ার পরই তাদের আবেদন বিবেচনা করা হবে। জানা গেছে, ১৪ আগস্ট জুহু থানায় দীপক কোঠারির অভিযোগের ভিত্তিতে দম্পতির বিরুদ্ধে প্রায় ৬০ কোটি টাকার প্রতারণার মামলা দায়ের হয়।
আরও পড়ুন:
অভিযোগ, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে তাঁরা কোঠারিকে বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে বিনিয়োগ করতে প্ররোচিত করেন, কিন্তু ওই টাকা নিজের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেন। আর্থিক অপরাধ দমন শাখা (EOW) ইতিমধ্যেই রাজ কুন্দ্রার জবানবন্দি নিয়েছে এবং শিল্পা শেট্টিও চার ঘণ্টা ত্রিশ মিনিট ধরে জিজ্ঞাসাবাদে হাজির ছিলেন।
আরও পড়ুন:
আদালতে শিল্পা দাবি করেছেন যে , কোম্পানির দৈনন্দিন কাজকর্মে তিনি সরাসরি যুক্ত ছিলেন না। বিচারপতি চন্দ্রশেখর ও বিচারপতি গৌতম আংখডের বেঞ্চ বলেন, “যেহেতু তাঁরা প্রতারণার মামলার অভিযুক্ত, তাই ছুটি বা বিদেশ ভ্রমণের অনুমতি দেওয়া সম্ভব নয়।” আদালত আরও নির্দেশ দিয়েছে, শিল্পা যে ব্যবসায়িক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তার প্রমাণাদি জমা দিতে হবে। হাইকোর্ট জানিয়েছে, ৬০ কোটি টাকা সম্পূর্ণ জমা দেওয়ার পরই আবেদন বিবেচনা করা হবে। মামলার পরবর্তী শুনানি ১৪ অক্টোবর ধার্য করা হয়েছে।
আরও পড়ুন:
BIG BREAKING 🚨 Bombay High Court directs Shilpa Shetty and her husband Raj Kundra to deposit ₹60 crore if they want to travel abroad. pic.twitter.com/chtKDuydQG
— Times Algebra (@TimesAlgebraIND) October 8, 2025