বিধানসভা ভোটের প্রচারে বিজেপিকে উদ্দেশ্য করে দেওয়া একাধিক মন্তব্য ঘিরে আইনি জটিলতায় জড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে বিধাননগর পুলিশের কাছে এফআইআর দায়ের হয়েছে বলে সূত্রের খবর।
আরও পড়ুন:
জানা গিয়েছে, শুক্রবার রাতে বাগুইআটির বাসিন্দা রাজীব সরকার অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সাইবার অপরাধ সংক্রান্ত একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
সূত্রের দাবি, মামলায় কয়েকটি জামিন অযোগ্য ধারাও যুক্ত করা হয়েছে।আরও পড়ুন:
ভোট প্রচারের সময় বিজেপির বিরুদ্ধে একাধিক সভা থেকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছিলেন অভিষেক। বিশেষ করে গত ২৭ এপ্রিলের একটি জনসভায় তাঁর মন্তব্য ঘিরেই মূল বিতর্ক তৈরি হয়েছে। ওই সভায় তিনি বলেছিলেন, “৪ তারিখ রাত ১২টার পরে কে তাদের বাঁচাতে আসে, আমি দেখব।
দিল্লি থেকে কোন বাবা এসে উদ্ধার করে, সেটাও দেখা যাবে।”আরও পড়ুন:
অভিযোগকারী রাজীব সরকারের দাবি, এই ধরনের মন্তব্য রাজনৈতিক উত্তেজনা ও অশান্তি উসকে দিতে পারে। অভিযোগের সমর্থনে অভিষেকের বিভিন্ন সভার বক্তব্যের ভিডিও ক্লিপও পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
এদিকে এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। বিজেপির বর্ষীয়ান নেতা তাপস রায় প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, “আজ রাতেই ওঁকে গ্রেপ্তার করা উচিত।”
আরও পড়ুন:
যদিও তৃণমূলের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।