পুবের কলম,ওয়েবডেস্ক : ইসরাইলের দখলকৃত জেরুসালেম শহরের আশপাশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্রিস, সাইপ্রাস, ইতালি ও ক্রোয়েশিয়ার কাছে সহায়তা চেয়েছে ইসরাইল। তীব্র বাতাস দাবানল আরও ছড়িয়ে দিচ্ছে, যা জেরুসালেম থেকে তেলআবিবের সংযোগকারী গুরুত্বপূর্ণ রুট-১ মহাসড়ক পর্যন্ত পৌঁছে গেছে।
আরও পড়ুন:
এই আগুনে অনেক গাড়ি আটকে পড়ে, এবং আগুন ঘনিয়ে আসায় অনেককেই গাড়ি ফেলে প্রাণভয়ে দৌড়াতে দেখা গেছে—যার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।স্থানীয় সংবাদমাধ্যম জানায়, নেভে শালোম, বেকোয়া, তাওজ, মেভো হোরনসহ একাধিক এলাকা খালি করে ফেলা হয়েছে।
ধোঁয়ায় শ্বাসকষ্টে অন্তত ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।আরও পড়ুন:
ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কাটজ একে ‘জাতীয় জরুরি অবস্থা’ বলে ঘোষণা দিয়েছেন। বর্তমানে ১১৯টি দমকল দল ও ১০টি বিমান আগুন নেভানোর কাজে নিয়োজিত, আরও ২২টি দল রওনা দিয়েছে। একটি নিরাপত্তা সূত্র জানায়, জেরুসালেমে আগুন নিয়ন্ত্রণে সহায়তার প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ, যদিও এখনো ইসরাইল সাড়া দেয়নি। অতীতে ফিলিস্তিনি অগ্নিনির্বাপক দলগুলো বড় আগুন নিয়ন্ত্রণে ইসরাইলকে সহায়তা করেছিল।