পুবের কলম,ওয়েবডেস্ক: মঙ্গলবার অর্থাৎ আজ সূর্যাস্তের পরেই পশ্চিম আকাশে বিরল এক মহাজাগতিক শোভাযাত্রার সাক্ষী হতে চলেছে পৃথিবী। একই রেখায় আসতে চলেছে পাঁচ গ্রহ। বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও ইউরেনাস একই সঙ্গে একই রেখায় আসতে চলেছে। এমন মহাজাগতিক সংযোগকে বিরলের মধ্যে বিরলতম বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা।এর আগে সোমবার সন্ধ্যার আকাশেও একই রেখায় দেখে গেছে তাদের, কোথাও খালি চোখেই দেখা গেছে এই দৃশ্য।
আর এই বিরল দৃশ্যের নাম দেয়া হয়েছে ‘প্ল্যানেটারি প্যারেড’ বা গ্রহপুঞ্জের কুচকাওয়াজ।আরও পড়ুন:
সোমবার সন্ধ্যার পরপরই বিশ্বের বিভিন্ন প্রান্তে পশ্চিম আকাশে এ দৃশ্য দেখা গেছে। গ্রহের এমন বিরল এক সরলরেখায় আসার দৃশ্য গত গ্রীষ্মে দেখা গিয়েছিল তখন বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতির সঙ্গে শনি গ্রহও ছিল। সন্ধ্যার পরপরই এই দৃশ্য দেখতে হবে কারণ বুধ ও বৃহস্পতি গ্রহ খুব দ্রুতই দিগন্তে মিলিয়ে যায়।
আরও পড়ুন:
তবে এই গ্রহগুলির মধ্যে খালি চোখে ইউরেনাসকে দেখতে পাওয়ার সম্ভাবনা খুবই কম।
বিরল এই মহাজাগতিক ঘটনা প্রসঙ্গে বিড়লা তারামণ্ডলের বিজ্ঞান-অধিকর্তা বিপাশ দাশগুপ্ত বলেন, 'জায়গা নির্বিশেষে পৃথিবীর সর্বত্র এই দৃশ্য দেখা যাবে। তবে কতগুলি গ্রহকে খালি চোখে দেখা যাবে, সেটা নির্ভর করছে নির্দিষ্ট কোনও জায়গার আকাশের অবস্থার উপরে।'আরও পড়ুন:
ভারতের যে কোনও জায়গা থেকে দেখা যাবে পাঁচ গ্রহকে। এই মহা সংযোগ সন্ধে সাড়ে ৭টার পর থেকে আকাশে দেখা যাবে। মঙ্গলবার আরও স্পষ্ট হবে।
আগামিকাল আকাশে মেঘ না থাকলে এই সংযোগ আরও উজ্জ্বলভাবে খালি চোখেই দেখা যাবে। আমাদের পৃথিবী-সহ এই সমগ্র সৌরমণ্ডল একটি কাল্পনিক তলে অবস্থান করছে। সেই তলের উপর আমরা প্রতি দিন ঘুরে চলেছি নির্দিষ্ট গতিতে। গ্রহগুলির প্রত্যেকের গতিবেগ আলাদা হলেও কোনও একটি নির্দিষ্ট স্থানে তাঁদের একই সরলরেখায় চলে আসার সম্ভাবনা রয়েছে। এমনটাই হতে চলেছে আজ রাতে।’’আরও পড়ুন: