পুবের কলম ওয়েব ডেস্ক, দ্বীন দুনিয়াঃ  ক্ষমা, দয়া, সুস্থতা, সঠিক পথ ও হালাল রিজিক মুমিন মাত্রই কামনা করে। যাতে বান্দা আল্লাহর কাছে ক্ষমা পায়। রহমত পেয়ে ধন্য হয়। সুস্বাস্থ্যের মতো নেয়ামত ভোগ করতে পারে এবং সঠিক পথের দিশাসহ হালাল রিজিক খেতে পারে। আল্লাহর সবচেয়ে কাছাকাছি হওয়ার স্থান সিজদা।

দুই সিজদার মাঝে মুমিনের পাঁচ চাওয়া আল্লাহর  কাছে বেশি প্রিয় ইবাদাতও সিজদা। মুমিন বান্দাহর  সিজদার দোয়া আল্লাহ্তায়ালা কবুল করেন। আল্লাহর প্রিয় বান্দাহার নামাযের সময় দুই সিজদার  মাঝখানে আবেগঘন কিছু আবেদন করেন। এই চাওয়াগুলির সঙ্গে দুনিয়া ও পরকালের কল্যাণ জড়িত।

সেই পাঁচ চাওয়া কী?

দুই সিজদার মাঝে মুমিনের পাঁচ চাওয়া

সিজদা দিয়ে সোজা হয়ে বসে মুমিন নামাযি আল্লাহর কাছে ৫টি আবেদন করেন। যার প্রতিটি আবেদনই গুরুত্বপূর্ণ।

আল্লাহতায়ালা যদি বান্দাহর এই ৫টি আবেদন কবুল করে  নেন, তবে ওই ব্যক্তির জীবনে আর কোনও কিছুর প্রয়োজন হয় না। আবেদনগুলো হল,

দুই সিজদার মাঝে মুমিনের পাঁচ চাওয়া

১) ‘আল্লাহুম্মাগ ফিরলি’  (হে আল্লাহ্! আমাকে ক্ষমা করে দিন।)

২) ‘ওয়ার-হামনি’ (আমার প্রতি রহমত দান করুন।)

৩) ‘ওয়াহদিনি’ (আমার প্রতি আপনার হেদায়েত দান করুন।’)

৪) ‘ওয়ার-যুক্বনি’ (আমাকে রিযিক দান করুন।

’)

৫) ‘ওয়া আফিনি’ (আমাকে সুস্থতা দান করুন।’)

মহান আল্লাহর কাছে বান্দার জন্য কত চমৎকার দোয়াই না এটি! এ দোয়াটি সব সময় করা যায়। কোনও নির্ধারিত সময়ের সঙ্গে দোয়াটি সম্পৃক্ত নয়।

দুই সিজদার মাঝে মুমিনের পাঁচ চাওয়া

এছাড়াও দোয়াটি প্রত্যেক মুমিন মুসলমান তাদের নামাযের দুই সিজদার মধ্য পড়ে থাকেন। হাদিসে পাকে এসেছে,

দুই সিজদার মাঝে মুমিনের পাঁচ চাওয়া

হযরত ইবনে আব্বাস রা. বর্ণনা করেছেন, নবী সা. দুই সিজদার মাঝে এই দোয়া পড়তেন,

‘আল্লাহুম্মাগফিরলি, ওয়ারহামনি, ওয়া আফিনি, ওয়াহদিনি, ওয়ারযুকনি।’ অর্থাৎ ‘হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন; আমাকে রহমত দিন; আমাকে সঠিক পথে পরিচালিত করুন; আমাকে সার্বিক নিরাপত্তা ও সুস্থতা দান করুন এবং আমাকে রিজিক দান করুন।’ (আবু দাউদ)

প্রিয় নবীর নসিহত

হযরত আবু মালিক আশআরি রাদিয়াল্লাহু আনহু তাঁর পিতা আসিম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন, ‘কোনও ব্যক্তি ইসলাম গ্রহণ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে এ দোয়াটি বেশি বেশি করার জন্য শেখাতেন।

(মুসলিম)

দুই সিজদার মাঝে মুমিনের পাঁচ চাওয়া

সুতরাং দোয়াটি অনেক গুরুত্বপূর্ণ ও মর্যাদার। এ দোয়ার বরকতে মহান আল্লাহ বান্দাকে ক্ষমা করেন। রহমত দান করেন। সুস্বাস্থ্য দান করেন। নিরাপত্তা ও স্বচ্ছলতা দান করে এবং হালাল রিজিক দান করেন। একজন মুমিন মুসলমানের জন্য এরচেয়ে বড় খুশির সংবাদ আর কী হতে পারে!

দুই সিজদার মাঝে মুমিনের পাঁচ চাওয়া

সুতরাং সব নামাযির উচিত, প্রত্যেক নামাযের দুই সিজদার মাঝে উত্তম কথামালায় সজ্জিত ৫টি আবেদন আশা-ভয় ও আবেগ-ভালোবাসায় আল্লাহর কাছে প্রার্থনা করা। আল্লাহতায়ালা মুসলিম উম্মাহকে হাদিসের উপর আমল  করার তাওফিক দান করুন। ক্ষমা, দয়া, নিরাপত্তা, সুস্থতা ও রিজিক দান করুন। আমিন।

দুই সিজদার মাঝে মুমিনের পাঁচ চাওয়া