পুবের কলম প্রতিবেদকঃ অনেকদিন আগেই নাগরিকদের সুবিধার্থে কলকাতা পুরসভার প্রায় সমস্ত কাজ যাতে অনলাইনে করে নেওয়া যায় সেই ব্যবস্থা চালু করেছিল পুরসভা। তবে, বয়স্ক মানুষেরা অর্থাৎ, যারা টেকনোলজির সঙ্গে সেভাবে পরিচিত নন, তাদের পক্ষে অনলাইনে বা পুরসভার তরফে পরিচালিত হোয়াটসঅ্যাপ চ্যাটবট নম্বর (৮৩৩৫৯৯৯১১১) ব্যবহার করে পুরসভার কাজ করে নেওয়া সম্ভব হয় না। বিশেষত, শহরের প্রতিবন্ধী বা, বয়স্ক মানুষের কথা ভেবে কলকাতা পুরসভার তরফে চালু করা হচ্ছে "নগরবন্ধু" স্কিম। নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি থেকে কলকাতার বাসিন্দারা এই সুবিধা পাবেন।
শুক্রবার, পুরসভায় একটি সাংবাদিক সম্মেলনে কলকাতার মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী বলেন, "যারা বাড়ি থেকে বেরোতে পারছেন না, ট্যাক্স দিতে পারছেন না, মিউটেশান করতে পারছেন না, কোনওরকম অ্যাপ্লিকেশন করতে পারছেন না, তাঁরা হোয়াটস অ্যাপ চ্যাটবট নম্বরে আমাদের খবর দেবেন। আমাদের অফিসাররা তাঁদের বাড়িতে যাবে। তাঁদের বাড়িতে গিয়ে আবেদনকারীর রিকুইসিট ফর্ম পূরণ করে দেবে। যারা কম্পিউটার চালাতে জানেন না তাঁর কাছে অফিসাররা নিজেদের ল্যাপটপ নিয়ে গিয়ে যাবতীয় প্রয়োজনীয় কাজ করে দেবে। বিশেষত, যারা প্রতিবন্ধী তাদের জন্য এই নগরবন্ধু স্কিম আমরা চালু করছি।" একইসঙ্গে, মেয়র জানান, এই পরিষেবা পাওয়ার জন্য এই মুহুর্তে নাগরিকদের কোনোরকম ফিজ' দিতে হবে না। তবে, পরবর্তীকালে একটা সামান্য ফিজ' লাগু করা হতে পারে বলেও জানান তিনি। "নগরবন্ধু" স্কিম সম্পর্কে কলকাতা পুরসভার কমিশনার বিনোদ কুমার বলেন, এই স্কিমের সুবিধা আপাতত কলকাতার যেকোনও নাগরিক উপলব্ধ করতে পারবেন। তবে, ভবিষ্যতে কত আবেদন আসছে তার ভিত্তিতে এই সুবিধা একটি বিশেষ বয়স সীমা বা বিশেষভাবে সক্ষম মানুষদের জন্যই দেওয়া হবে কিনা, তা বিবেচনা করা হবে।
ইমামা খাতুন
প্রকাশিত:
২৩ ডিসেম্বর ২০২৩, ০৮:১৭
আরও খবর
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন মিলেছে ধৃত ১৬ জনের, তদন্ত কি জারি থাকবে?
ডেঙ্গু মোকাবিলায় বড় পদক্ষেপ রাজ্যের, সরকারি স্কুলের পোশাকে বাধ্যতামূলক ফুলহাতা শার্ট ও প্যান্ট
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
এমবিবিএসে আসন সংখ্যা বৃদ্ধির প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর, নবান্নে কৃতী নিট পরীক্ষার্থীদের সংবর্ধনা
দুর্গাপুজোর আগেই রাজ্যে ১৪ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ, পুলিশকে ঢেলে সাজার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
দুর্গাপুজোর আগেই রাজ্যে ১৪ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ, পুলিশকে ঢেলে সাজার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
অসম-বিহারের পর এবার বাংলা, জামিন পেলেন সিজেপি-র ১৬ জন আন্দোলনকারী
অসম-বিহারের পর এবার বাংলা, জামিন পেলেন সিজেপি-র ১৬ জন আন্দোলনকারী
শনিবার থেকে শুরু হচ্ছে ডিজিটাল জনগণনা, জানুন স্ব-শুমারি প্রক্রিয়ার বিস্তারিত তথ্য
শনিবার থেকে শুরু হচ্ছে ডিজিটাল জনগণনা, জানুন স্ব-শুমারি প্রক্রিয়ার বিস্তারিত তথ্য
নিট-বিক্ষোভের আড়ালে দেশবিরোধী চক্রান্তের অভিযোগ, কলকাতায় পাল্টা পথে এবিভিপি
নিট-বিক্ষোভের আড়ালে দেশবিরোধী চক্রান্তের অভিযোগ, কলকাতায় পাল্টা পথে এবিভিপি
আমতলায় অভিষেকের কার্যালয় ভাঙার প্রক্রিয়ায় ৬ অগস্ট পর্যন্ত স্থিতাবস্থা বহাল রাখল হাইকোর্ট
আমতলায় অভিষেকের কার্যালয় ভাঙার প্রক্রিয়ায় ৬ অগস্ট পর্যন্ত স্থিতাবস্থা বহাল রাখল হাইকোর্ট
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই সুদীপ-বিরোধী পোস্টারে ছয়লাপ উত্তর কলকাতা, নাম জড়াল তাপস-কুণালের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই সুদীপ-বিরোধী পোস্টারে ছয়লাপ উত্তর কলকাতা, নাম জড়াল তাপস-কুণালের
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
খারিজি মাদ্রাসাগুলিতে ভারতবিরোধী শিক্ষার অভিযোগ তুললেন শমীক ভট্টাচার্য
খারিজি মাদ্রাসাগুলিতে ভারতবিরোধী শিক্ষার অভিযোগ তুললেন শমীক ভট্টাচার্য
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩