পুবের কলম ওয়েবডেস্কঃ ৭০ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটে পড়া শ্রীলঙ্কা ইতিহাসে প্রথমবারের মতো ঋণখেলাপি হয়ে পড়েছে। ঋণ পরিশোধে ৩০ দিনের অতিরিক্ত সময় দেওয়া হলেও সেই সময় পেরিয়ে গেছে। অপরিশোধিত থেকেছে ৭৮ মিলিয়ন ডলারের ঋণ। দক্ষিণ এশিয়ার দেশটির কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর বলছেন তাঁর দেশ এখন ‘প্রি-এমটিভ ডিফল্ট’ হয়ে পড়েছে।
বৃহস্পতিবার বিশ্বের শীর্ষ দুই ঋণ রেটিং সংস্থাও জানিয়েছে, শ্রীলঙ্কা ঋণখেলাপি হয়ে পড়েছে। কোনও সরকার যখন ঋণদাতাদের ঋণের কিছু অংশ বা পুরোটা পরিশোধে ব্যর্থ হয় তখন সেই সরকারকে খেলাপি বলা হয়। এতে বিনিয়োগকারীদের কাছে দেশটির সুনাম নষ্ট হয়, প্রয়োজনের সময় আন্তর্জাতিক বাজার থেকে ঋণ সংগ্রহ কঠিন হয়ে যায়। এতে দেশটির মুদ্রা এবং অর্থনীতির আরও বেশি ক্ষতি হয়। শ্রীলঙ্কা খেলাপি হয়ে পড়েছে কি না, জানতে চাইলে দেশটির কেন্দ্রীয় ব্যাঙ্ক গভর্নর পি নন্দলাল বীরসিংহে বলেন, ‘আমাদের অবস্থান স্পষ্ট, আমরা বলেছি যতক্ষণ ঋণ পুনর্গঠনের আওতায় আসবে না, ততক্ষণ আমরা পরিশোধ করতে সক্ষম হব না। সে-কারণে যেটা হচ্ছে সেটাকে প্রি-এমটিভ ডিফল্ট বলা যেতে পারে।’ বিদেশি দাতাদের কাছ থেকে নেওয়া ৫০ বিলিয়নেরও বেশি ডলারের ঋণ পুনর্গঠন করতে চাইছে শ্রীলঙ্কা। তাদের দাবি এই ঋণ পরিশোধের শর্ত তাদের জন্য আরও বেশি সহজ করতে হবে।প্রথমবারের মতো ঋণখেলাপি শ্রীলঙ্কা
ইমামা খাতুন
প্রকাশিত:
২০ মে ২০২২, ১৫:৪৩
আরও খবর
জ্বালনি সংকটের মাঝেও প্রতিবেশী দেশে ৩৮ হাজার টন পেট্রোল-ডিজেল পাঠাল ভারত
সাইক্লোনের জেরে তছনছ শ্রীলঙ্কা, বিপর্যয়ে দ্বীপরাষ্ট্রকে সাহায্যের আশ্বাস মোদির
প্রথমবার ফিফা বিশ্বকাপে উজবেকিস্তান
এই প্রথম বিশ্বকাপে হিজাব পরে খেলছেন বেনজিনা
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র
কলকাতার ইসকনের রথযাত্রায় রশিতে টান দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, আমন্ত্রণ অমিত শাহকেও