শুভজিৎ দেবনাথ, বানারহাট: প্রথমবার বানারহাটের চা- বলয়ের সাঁকোয়াঝোরা -১ নং গ্রাম পঞ্চায়েতের একক ভাবে সংখ্যা গরিষ্ঠতা বোর্ড গঠন করলো তৃণমূল কংগ্রেস। স্বাভাবিকভাবেই খুশির হাওয়া তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। ব্যান্ড পার্টি সবুজ আবিরে মাতলেন সকলে।
আরও পড়ুন:

বোর্ড গঠন কে কেন্দ্র অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি নিরাপত্তা ছিলো এদিন চোখে পড়ার মত।
কারণ গত ২০১৮ সালে এই গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক গন্ডগোলের সৃষ্টি হয় বিজেপি ও তৃণমূল দুই শিবিরের মধ্যে। দুই পক্ষের সংঘর্ষ এতটাই ছিল পুলিশকে পর্যন্ত আহত হতে হয়। বিজেপির কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশকে কাঁদানে গ্যাসের সেল পর্যন্ত ফাটাতে হয়। তবে এবারে কিন্তু শান্তিপূর্ণভাবে বোর্ড গঠন সম্ভব হয়।আরও পড়ুন:
সাঁকোয়াঝোরা-১ গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ৩০ টি। নিবাচনে তৃনমূল কংসেস পায় ২২ টি আসন। বিজেপির দখলে যায় ৭ টি আসন ও সিপিআই পায় ১ টি আসন। চা বাগানেই এবারে নজরকাড়া ফলাফল করে ঘাসফুল শিবির গয়েরকাটা চা বাগানের ৬ টি আসনের মধ্যে এবারে ৬ টি আসনই তৃণমূল কংগ্রেস দখল করে।
আরও পড়ুন:
প্রধান হিসেবে নির্বাচিত হয়েছে শ্রাবণী ঘোষ দে ও উপ প্রধান হিসেবে নির্বাচিত হন রণেন্দ্রনাথ চক্রবর্তী ওরফে গোপাল।
আরও পড়ুন: