পুবের কলম ওয়েবডেস্ক: দক্ষিণ ভারতের দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেসের ভার্চুয়ালি সূচনা করলেন প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি। সেকেন্দ্রাবাদ থেকে বিশাখাপত্তনম পর্যন্ত চলবে এই সেমি হাইস্পিড ট্রেনটি। ‘মকর সংক্রান্তির শুভদিনে দেশবাসীর জন্য মহা উপহার’ হিসাবে এই পরিসেবা চালু করলেন প্রধানমন্ত্রী। ১৯ জানুয়ারি এই ট্রেনের উদ্বোধন করার কথা থাকলেও নির্ধারিত চারদিন আগেই শুভ পথচলা শুরু করল বন্দে ভারত।

উল্লেখ্য মাত্র কয়েকদিন আগেই ট্রায়াল রানের সময় পাথর ছোড়া হয় এই ট্রেনে।

https://twitter.com/ani_digital/status/1614499597669502977?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1614499597669502977%7Ctwgr%5E3c79d9b8e7a009896c90795d79a53f1d145ef1ff%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Findia%2Fpm-modi-inaugurates-new-vande-bharat-express-from-secendrabad-to-vishakhapattanam%2F

এইদিন সবুজ পতাকা নেড়ে দক্ষিণ ভারতের দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সংকেত দেন মোদি। নিজের ভাষনে প্রধানমন্ত্রী বলেন “উৎসবের মরশুমে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ একটা মহান উপহার পাচ্ছে।

এই ট্রেনের মাধ্যমে দুই রাজ্যের সংস্কৃতির  আদানপ্রদান ঘটাবে। নতুন ভারত গড়ার প্রতীক এই বন্দে ভারত এক্সপ্রেস।”

গত ১১ জানুয়ারি অন্ধ্রপ্রদেশ- সেকেন্দ্রাবাদ রুটের এই বন্দে ভারত এক্সপ্রেসেই পাথর ছুড়ে কাঁচ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। সেই ঘটনার তদন্তও শুরু করেছে রেল।।