পুবের কলম,ওয়েবডেস্ক: ফের চোখ রাঙাচ্ছে নিপা আতঙ্ক। কেরলের কোঝিকোড়ে ক্রমান্বয়ে বেড়ে চলেছে এই ভাইরাস। এখনও পর্যন্ত ৬ জন আক্রান্ত হয়েছে। শুক্রবার নতুন করে আক্রান্ত হয়েছে এক ব্যক্তি। এই রোগে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে।
৪ আক্রান্ত রয়েছেন বেসরকারি হাসপাতালে। এছাড়াও কোঝিকোড়ের মেডিক্যাল কলেজে পর্যবেক্ষণে রাখা হয়েছে ১৭ জনকে। আক্রান্ত ব্যক্তিদের সঙ্গে সংস্পর্শে আসা ৯৫০ জনকে কড়া নজরদারির মধ্যে রাখা হয়েছে। তাঁদের মধ্যে ২১৩ জন হাই রিস্ক ক্যাটাগরিতে রয়েছে। পরিস্থিতি সামাল দিতে তৎপর প্রশাসন। সংক্রমণ যাতে আর না ছড়ায় তা নিশ্চিত করতে বড় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইতিমধ্যেই বাড়িতে নামায পড়ার কথা জানানো হয়েছে।আরও পড়ুন:
উল্লেখ্য, কোঝিকোড়ে এর আগেও নিপা ভাইরাসের দৌরাত্ম্য দেখা দিয়েছে। ২০১৮ ও ২০২১ সালে দু’বার আতঙ্ক ছড়িয়েছিল নিপা। প্রথমবার ২৩ জনের আক্রান্ত হওয়ার খবর মিলেছিল। প্রাণ হারিয়েছিলেন ১৮ জন। এবার নতুন করে আতঙ্ক ছড়াতে শুরু করেছে।