গাজায় গণহত্যা: সংসদে আইন
পুবের কলম, ওয়েবডেস্ক: গাজায় চলমান ‘গণহত্যার’ প্রতিবাদে ইসরাইলি পর্যটকদের জন্য দেশটিতে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে মালদ্বীপ সরকার । সেদেশের সংসদে মঙ্গলবার আইনটি পাস হয়। এর প্রায় সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু আইনটির অনুমোদন দেন। এক বিবৃতিতে মোহাম্মদ মুইজ্জু বলেছেন, নতুন আইনটির অনুমোদন ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের অব্যাহত নৃশংসতা এবং গণহত্যার বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থানকে প্রতিফলিত করে। তিনি আরও বলেছেন, ফিলিস্তিনিদের লড়াইয়ের প্রতি মালদ্বীপ তার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছে।ইসরাইলিদের মালদ্বীপে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে গত বছরের জুনে জানিয়েছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট। ওই সময় ইসরাইলিদের প্রবেশে নিষেধাজ্ঞা দিতে করণীয় ঠিক করতে কমিটি ঠিক করা হয়। সব প্রক্রিয়া শেষে এদিন আইনটি আনুষ্ঠানিকভাবে দেশটির সংসদে তোলা হয়। সংসদে পাস হওয়ার পর কোনো বিলম্ব না করেই আইনটির অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।আরও পড়ুন:
আরও পড়ুন: গাজার পাশে ইন্দোনেশিয়া, অস্থায়ী আশ্রয় পাবেন ১,০০০ শরণার্থী
আরও পড়ুন:
প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর দফতরের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, নিষেধাজ্ঞাটি তাৎক্ষণিকভাবে কার্যকর করা হবে। ১ হাজার ১৯২টি কৌশলগতভাবে অবস্থিত প্রবালদ্বীপ নিয়ে গঠিত ছোট্ট একটি ইসলামি প্রজাতন্ত্র মালদ্বীপ। দেশটির খ্যাতি রয়েছে, নিভৃত সাদা বালির সৈকত, অগভীর ফিরোজা লেগুন এবং রবিনসন ক্রুসো-ধাঁচের একান্ত অবকাশ যাপন স্থান হিসেবে।
স্থানীয় গণমাধ্যমের মতে, মালদ্বীপের সংসদে ভোটদানকারী সব সংসদ সদস্যের সর্বসম্মত ভোটে এই নিষেধাজ্ঞা পাস হয়েছে। মালদ্বীপের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা ৭ এপ্রিল পাসপোর্ট ও অভিবাসন বিভাগকে এ সংক্রান্ত চিঠিটি দিয়েছি।’ ২০২৩ সালের ৭ অক্টোবর গাজাভিত্তিক ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর এখন পর্যন্ত ৫১ হাজারের বেশি ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যা করেছে তারা।আরও পড়ুন:
আরও পড়ুন: ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিল ইসরাইল
আরও পড়ুন:
পর্যটনের জন্য বিখ্যাত দ্বীপরাষ্ট্র মালদ্বীপে ২০২২ সালে প্রায় ১৬ হাজার ও ২০২৩ সালে প্রায় ১১ হাজার ইসরাইলি পাসপোর্টধারী ভ্রমণ করতে এসেছে বলে জানিয়েছে মালদ্বীভস ইনডিপেন্ডেন্ট। গত বছরের জুন মাসে আইন করে ইসরাইলিদের নিষিদ্ধ করার প্রস্তাব রাখে মালদ্বীপের পার্লামেন্ট।
এর পর থেকে দেশটিতে ইসরাইলিদের ভ্রমণ করার হার কমতে শুরু করে। সেই সময় দখলদার ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইলিদের মালদ্বীপ ভ্রমণে না যেতে পরামর্শ দিয়েছিলেন। সরকারি তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারি মাসে মালদ্বীপে অন্যান্য ২ লাখ ১৪ হাজার বিদেশি পর্যটকের মধ্যে মাত্র ৫৯ জন ইসরাইলি পর্যটক দেশটি সফর করেছিলেন। অন্যদিকে, গত রবিবার বাংলাদেশ সরকার তাদের নাগরিকদের পাসপোর্টে ‘ইসরাইল ছাড়া’ শব্দ পুনরায় অন্তর্ভুক্তির সিদ্ধান্তের কথা জানায়। যার ফলে কার্যকরভাবে বাংলাদেশি নাগরিকরা ইসরাইল ভ্রমণে যেতে পারবেন না।
View this post on Instagramআরও পড়ুন:
View this post on Instagramআরও পড়ুন:
https://www.youtube.com/watch?v=lh9ucnrTb7A&feature=youtu.be
আরও খবর
![]()
বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়ে আমাদের মেধাশূন্য করতে চায় ইসরায়েল: আরাঘচি
![]()
অর্থনৈতিক চাপে ‘পিছু হটার’ পথ খুঁজছেন ট্রাম্প?
![]()
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর নেতানিয়াহুর স্বীকারোক্তি: “অত্যন্ত কঠিন এক সন্ধ্যা”
![]()
উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত অন্তত ৫৮
![]()
লেবাননে জোরদার হামলা চালাবে ইসরায়েল! বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ ইহুদি সেনার
![]()
লেবাননে জোরদার হামলা চালাবে ইসরায়েল! বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ ইহুদি সেনার
![]()
মধ্যপ্রাচ্যে সংঘাত আরও তীব্র করার ইঙ্গিত: লেবানন, সিরিয়া, গাজা ও ইয়েমেনে অভিযান চালু রাখার হুঁশিয়ারি ইসরায়েলের
![]()
মধ্যপ্রাচ্যে সংঘাত আরও তীব্র করার ইঙ্গিত: লেবানন, সিরিয়া, গাজা ও ইয়েমেনে অভিযান চালু রাখার হুঁশিয়ারি ইসরায়েলের
![]()
৮০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন ইসরাইলের, লাগাতার বিমান হামলায় বাড়ছে নিহতের সংখ্যা
![]()
৮০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন ইসরাইলের, লাগাতার বিমান হামলায় বাড়ছে নিহতের সংখ্যা
![]()
গাজায় ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইসরাইল, নিহত ১১ ফিলিস্তিনি
![]()
গাজায় ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইসরাইল, নিহত ১১ ফিলিস্তিনি