পুবের কলম,ওয়েবডেস্ক: প্রথম শ্রেণিতে ভর্তির ন্যূনতম বয়স ৬ বছর। এক আবেদনের ভিত্তিতে এমনটাই জানিয়েছে গোয়া হাইকোর্ট (Goa High Court)। ঘটনার সূত্রপাত ৫ বছর ও ১১ মাস এক খুদেকে নিয়ে। তাঁর বাবা-মা ওই খুদেকে প্রথম শ্রেণীতে ভর্তির জন্য স্থানীয় এক স্কুলে নিয়ে যায়। তবে বয়সের কারণে তাঁকে ভর্তি করতে অস্বীকার জানায় স্কুল কর্তৃপক্ষ।
তারপর ভর্তির জন্য কোর্টে আবেদন জানায়। সেই রায়ে গোয়া হাইকোর্ট (Goa High Court) এদিন জানায়, প্রথম শ্রেণিতে ভর্তি করার ক্ষেত্রে শিশুর বয়স অন্তত ছ’বছর হতে হবে। না হলে হবে না।আরও পড়ুন:
প্রথম শ্রেণিতে ভর্তির ন্যূনতম বয়স ৬ : Goa High Court
আরও পড়ুন:
NEP-র উপর ভিত্তি করে তৈরি এই নিয়মটি ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বাস্তবায়ন করা হবে। ইতিমধ্যে বেশ কিছু রাজ্যেই এই নয়া শিক্ষানীতি কার্যকর করা হয়েছে।
এই স্পষ্টীকরণের পর, হাইকোর্ট (Goa High Court) আবেদনটি খারিজ করে দেয়।আরও পড়ুন:
বলা বাহুল্য, স্কুল শিক্ষার গোটা কাঠামোই বদলে দিয়েছে জাতীয় শিক্ষানীতি ২০২০। ১০+২ কাঠামোর পরিবর্তে, স্কুলশিক্ষায় ৫+৩+৩+৪ কাঠামো চালু করা হয়েছে, ১) তিন বছর বয়স থেকে প্রিস্কুল, কিন্ডারগার্টেন, তার পর প্রথম ও দ্বিতীয় শ্রেণি। সবমিলিয়ে পাঁচ বছর। ২) তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি, সাক্ষরতা ও সংখ্যাজ্ঞান। ৩) ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি, পরীক্ষামূলক ভাবে বিজ্ঞানশিক্ষা, গণিতশিক্ষা, সমাজ বিজ্ঞানের পাঠ। ৪) নবম থেকে দ্বাদশ শ্রেণি, একাধিক বিভাগে শিক্ষার সুযোগ, যাতে নিজেদের পছন্দের শিক্ষা বেছে নিতে পারে পড়ুয়ারা।